• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাঙামাটিতে পার্বত্য ভিক্ষু সংঘের ৬০ তম বর্ষ পূর্তি ও বার্ষিক সন্মেলন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Mar 2019   Saturday

পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় গুরুদের অন্যতম সংগঠন পার্বত্য ভিক্ষু সংঘের ৬০ তম বর্ষ পূর্তি ও বার্ষিক সন্মেলন গতকাল শনিবার রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে।


অনুষ্ঠানে বক্তারা বলেন, বৌদ্ধ ধর্মীয় গুরুদের অন্যতম সংগঠন ‘পার্বত্য ভিক্ষুসংঘ বাংলাদেশ’ অসাম্প্রদায়িক একটি সংগঠন। এই সংগঠনটি তথাগত ভগবান গৌতম বুদ্ধের পদাঙ্ক অনুসরণ এবং তাঁর সাম্য, মৈত্রী, প্রেম ও অহিংসা পরম নীতির অবলম্বন করে অসাম্প্রদায়িক চেতনার বিশ্বাসী হয়ে দেশের উন্নয়ন ও বৌদ্ধ জাতির কল্যাণে জন্য কাজ করে যাচ্ছে। তবে এই সংগঠনটি ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত হলেও পার্বত্য চট্টগ্রামে বৌদ্ধদের ধর্মীয় কর্মকান্ডের পাশাপাশি অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষাসহ তাদের জীবনমান উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে আসছে। ফলে সর্বমহলের কাছে সমাদৃত হয়েছে এই সংগঠনটি।


রাঙ্গাপানির ওঅন মিয়ং ভাবনা কেন্দ্র মাঠে আয়োজিত মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে সংগঠনটির ৬০ তম বর্ষ পূর্তি ও বার্ষিক সন্মেলনের উদ্বোধন করেন উপ-সংঘরাজ ও সাদা মনের মানুষ হিসেবে খ্যাত ভদন্ত তিলোকানন্দ মহাস্থবির। অনুষ্ঠানে পার্বত্য ভিক্ষ সংঘের সভাপতি শ্রীমৎ শ্রদ্ধালংকার মহাস্থবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা। বক্তব্যে দেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রণজ্যোতি চাকমা, পার্বত্য ভিক্ষু সংঘের সাধারন সম্পাদক শ্রীমৎ শুভদর্শী ভিক্ষু। অনুষ্ঠান শুরুতে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন, বিশিষ্ট কণ্ঠশিল্পী অনন্যা চাকমা। এরপর পঞ্চশীল প্রার্থনাসহ নানাবিধ দান কার্য সম্পাদন করা হয়। ত্রিপিটক পাঠ করেন গুণপ্রিয় ভিক্ষু। পরে তৃতীয় সংঘরাজ অভয় তিষ্য মহাস্থবিরের মৃত্যুর সৎগতি ও শান্তি কামনা করে ৫মিনিট ভাবনা(ধ্যান) করা হয়। অনুষ্ঠানে তিন পার্বত্য জেলা থেকে দুই শতাধিক বৌদ্ধ ভিক্ষু সন্মেলনে যোগদান ছাড়াও বিপুল সংখ্যক বৌদ্ধ নর-নারী পূর্নার্থীরা অংশ গ্রহন করেন।বিকালে সংগঠনের বার্ষিক প্রতিবেদন পেশ ও তার উপর আলোচনা করা ছাড়াও সংগঠনের ভবিষ্যত পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।


বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেন, বৌদ্ধ ধর্ম হচ্ছে অহিংসা ধর্ম। হিংসা হানাহানি না করা এই ধর্মের মুল নীতি। তবে এই নীতি বৌদ্ধরা যথাযথভাবে পালন করতে পারছে না। তাই বৌদ্ধ ধর্মের এই অহিংসা নীতি বৌদ্ধ ধর্মালম্বীদের আরো গভীরভাবে পালন করতে হবে। যাতে সকল প্রাণীর সুখ শান্তি ও মঙ্গল বয়ে নিয়ে আসে। তিনি পার্বত্য ভিক্ষুসংঘ বাংলাদেশ’ এর কার্যক্রম সুষ্ঠভাবে সম্পাদনের লক্ষে জেলা পরিষদের পক্ষ থেকে দ্বিতল অফিস ভবন নির্মানের ঘোষণা দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ