• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

রাঙামাটিতে প্রাথমিক শিক্ষা বিভাগের সাংস্কৃতিক দলের উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Mar 2019   Monday

রাঙামাটি পার্বত্য জেলার প্রাথমিক শিক্ষা বিভাগের সাংস্কৃতিক দলের উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সোমবার বিকেলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংষ্কৃতিক ইন্সটিটিউটে অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানের উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিনয় চাকমা, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমা বক্তব্য রাখেন।

 

অনুষ্ঠান শেষে সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, পার্বত্যঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের ঝড়ে পরা রোধে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৃগোষ্ঠী শিশুদের জন্য পাঠ্যবই প্রদান করছে। তাই সাধারন বইয়ের পাশাপাশি নৃগোষ্ঠীদের মার্তৃভাষার বই চর্চায় শিক্ষা প্রদান করতে হবে। এই সুযোগ সরকার আমাদের করে দিয়েছে। এ সুযোগকে কাজে লাগাতে হবে। তিনি বলেন, পড়ালেখার পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীদের  ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডের প্রয়োজনীয়তা রয়েছে। বিশেষ করে একটি জাতির পরিচয় তার ভাষা ও সংস্কৃতি। শিক্ষা বিভাগের এই উদ্দ্যেগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, পার্বত্যঞ্চলের বসবাসরত জাতিগোষ্ঠীর রয়েছে নিজস্ব সাংস্কৃতি যা আগে থেকেই দেশে বিদেশে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। এই সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে শিশুদের সুস্ত প্রতিভা আরো বিকশিত হওয়ার সুযোগ পাবে। তিনি প্রাথমিক শিক্ষা বিভাগের এই কর্মকান্ডকে আরো বেগবান করতে সাংস্কৃতিক সরঞ্জাম ক্রয়ের জন্য পরিষদ হতে ২লক্ষ ৫০হাজার টাকা প্রদানের ঘোষনা দেন।

 

প্রাথমিক শিক্ষা বিভাগ হতে প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক দল গঠন করা হবে বলে অনুষ্ঠানে জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ