• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

উপজেলা পরিষদ নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন লক্ষে বরকলে মতবিনিময় সভা

পুলিন বিহারী চাকমা,বরকল : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Mar 2019   Friday

আসন্ন পঞ্চম বারের মতো উপজেলা পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে শুক্রবার বরকলে নির্বাচনী প্রার্থী,রাজনৈতিক দল, উপজেলা আইনশৃঙ্খলা বাহিনীর কর্তা ব্যক্তি ও সাংবাদিকদের নিয়ে বিশেষ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া পারভীন। সভায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ শহীদুল ইসলাম বরকল মডেল থানার অফিসার ইনচার্জ মফজল আহম্মদ খান ছোট হরিণা ১২ বর্ডারগার্ড ব্যাটালিয়নের(বিজিবি) মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ এহসান বরকল সদর ৪৫ বর্ডারগার্ড ব্যাটালিয়নের(বিজিবি) নায়েব সুবেদার মোঃ হারুন ও উপজেলা প্রেস ক্লাব সভাপতি পুলিন বিহারী চাকমা বক্তব্য রাখেন। এসময় মতবিনিময় সভায় চেয়ারম্যান পদে আনারস মার্কায় স্বতন্ত্র পদ প্রার্থী বিধান চাকমা আওয়ামীলীগের নৌকার প্রতীকী চেয়ারম্যান পদ প্রার্থী সবির কুমার চাকমা ভাইস চেয়ারম্যান পদে টিউবেল মার্কায় স্বতন্ত্র পদ প্রার্থী মোঃ লোকমান মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলাই মেশিন মার্কায় স্বতন্ত্র পদপ্রার্থী রাখী চাকমা ভাইস চেয়ারম্যান পদে চশমা মার্কায় স্বতন্ত্র পদপ্রার্থী শ্যাম রতন চাকমা মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস মার্কায় স্বতন্ত্র পদপ্রার্থী সুচরিতা চাকমা উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক মোঃ এহছান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


বক্তারা বলেন আগামী ১৮ই মার্চ উপজেলা পরিষদ নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করা যায় তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রার্থী ও তাদের সমর্থকদের সর্বাত্বক সহযোগিতা কামনা করেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ শহীদুল ইসলাম বলেন, নির্বাচনে কে জিতবে কে হারবে সেইটি দেখার বিষয় নয় সকল ভোটার যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে তাদের মনোনিত প্রার্থীকে ভোট দিতে পারেন সেটি নিশ্চিত করায় হচ্ছে তাদের কাজ। এতে নির্বাচনে দায়িত্বরত কোন কর্মকর্তা কর্মচারী কোন প্রার্থীর পক্ষে পক্ষপাতিত্ব করলে সেই ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। এক এলাকা হতে অন্য এলাকায় গিয়ে পোলিং এজেন্ট নিয়োগ দেয়ার ব্যাপারে এক চেয়ারম্যান প্রার্থী জানতে চাইলে তার জবাবে তিনি(নির্বাচন কর্মকর্তা) বলেন এক এলাকার মানুষ অন্য এলাকায় গিয়ে পোলিং এজেন্ট করার নিয়ম নির্বাচন বিধিমালায় নেই।


তিনি আরো বলেন, নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার পোলিং অফিসারগণ ভোট গ্রহণ ও ভোট শেষ করে ফিরে আসবে। ফিরে আসার সময় যদি কোন সমস্যা বা দুর্ঘটনা হয় তাহলে নির্বাচনের প্রার্থীরাই দায়ি থাকবেন বলে হুশিয়ারী দেন নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ শহীদুল ইসলাম।


ছোট হরিণার ১২ বিজিবির মেডিকেল অফিসার ক্যাপ্টেন এহসান বলেন- ভোটাররা যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারেন তার জন্য বিজিবি দায়িত্ব পালন করবেন।


ভোটার আইডি কার্ড না থাকলে কোন ভোটার ভোট দিতে সমস্যা হবে কি না ভাইস চেয়ারম্যান পদে এক প্রার্থী জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া পারভীন বলেন আইডি কার্ড না থাকলে ভোট দিতে পারবে না সেইটা ঠিক নয়। ভোটার তালিকায় নাম ঠিকানা ও চেহারায় মিল থাকলে সে ভোট দিতে পারবে এতে কোন আইডি কার্ড লাগবে না।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ