• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    
 
ads

সাংসদ বাসন্তি চাকমার অপসারনের দাবীতে মহালছড়িতে মানববন্ধন ও বিক্ষোভ

মহাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Mar 2019   Saturday

পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তি চাকমা’র মহান সংসদে সেনাবাহিনী ও বাঙ্গালিদের বিরুদ্ধে মিথ্যা বক্তব্যের প্রতিবাদে এবং তার অপসারণ ও শাস্তির দাবীতে খাগড়াছড়ির মহালছড়িতে শনিবার মানবন্ধন  ও বিক্ষোভ-মিছিল করা হয়েছে।

 

পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ ও সচেতন পার্বত্যবাসীর ব্যানারে উপজেলার বটতলা এলাকায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ এর কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার আবদুল মজিদ, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ এর মহালছড়ি উপজেলা শাখার সভাপতি মো: শাহাদাত হোসেন, ইউপি সদস্য আহাদ আলী, মোহাম্মদ আলী, ও আলমগীর হোসেন প্রমূখ।

 

মানববন্ধনে বক্তারা গেল ২৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদে দেশ প্রেমিক সেনাবাহিনী ও পার্বত্য বাঙ্গালীদের নিয়ে যে মিথ্যা বক্তব্য দিয়েছেন তা পার্বত্যবাসী প্রত্যাখান করেছে উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ  জানিয়ে বক্তব্যে প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান। বক্তারা বিলম্বে তাকে অপসারণসহ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী উচ্চারণ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ