• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে শুরু হলো শিশু-কিশোর মেলার বর্ণাঢ্য আয়োজন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Mar 2019   Saturday

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শততম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শুক্রবার থেকে তিন দিন ব্যাপি  রাঙামাটিতে বর্ণাঢ্য আয়োজন শুরু হয়েছে।

 

বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা, রাঙামাটি জেলা শাখার আয়োজনে শুক্রবার সকালে তিনদিন ব্যাপি আয়োজনের প্রথমদিন ও উদ্বোধনী অনুষ্ঠানে দিনব্যাপি সংগীত ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

 

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তিনদিন ব্যাপি এই বর্ণাঢ্য আয়োজনের শুভ উদ্বোধন করেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রফিকুল মাওলা। এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা রাঙামাটি জেলা শাখার সভাপতি মনসুর আহম্মেদ, সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ এমরান রোকন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, রাঙামাটি সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সজল চাকমা চম্পা প্রমুখ।

 

তিন ব্যাপি প্রথম ও উদ্বোধনী দিন  চার বিভাগে সংগীত ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এছাড়া শনিবার দ্বিতীয় দিন সকাল সাড়ে নয়টায় জেলা শিল্পকলা একাডেমিতেই নৃত্য ও কবিতা আবৃত্তি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।  এতে কর্মসূচির  উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মো. কামাল উদ্দিন।

 

রোববার বিকেল তিনটায় রাঙামাটি জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। পুরস্কার বিতরণ ও তিনদিন ব্যাপি আয়োজনের সমাপনি অনুষ্ঠানে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী, রাঙামাটি আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগ সভাপতি দীপংকর তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। অনুষ্ঠানে রাঙামাটি জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন সুধীজনরা উপস্থিত থাকবেন।

 

জেলা বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সভাপতি মনসুর আহম্মেদ জানান, ‘উদ্বোধনী দিনে চারটি বিভাগে চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগীতা হয়েছে। এ দুই প্রতিযোগীতায় প্রায় ৫ শতাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করেছে। শুক্রবার ও শনিবারের প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে সমাপনি দিনে পুরস্কার বিতরণ করা হবে।’

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ