• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

নির্বাচনে পাহাড়ের জনগণ সন্ত্রাস-চাঁদাবাজীর বিরুদ্ধে এবং সম্প্রীতির পক্ষে রায় দিয়েছে-দীপংকর তালুকদার এমপি

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Apr 2019   Monday

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য দীপংকর তালুকদার এমপি বলেছেন, পাহাড়ের জনগণের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসা-বানিজ্য বান্ধব পরিবেশ যেন আমরা সৃষ্টি করতে পারি সে জন্য সকলের সহযোগীতা প্রয়োজন। তিনি বলেন, গত নির্বাচনে পার্বত্যাঞ্চলে জনগণ শান্তি, সম্প্রীতি, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে রায় দিয়েছে, নৌকার পক্ষে রায় দিয়ে জাতীয় সংহতিকে জিতিয়েছেন। পাহাড়ের শান্তিপ্রিয় জনগন সন্ত্রাস, চাঁদাবাজী এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিপুল ভাবে ভোট দিয়ে যে বার্তা দিয়েছেন, তার প্রতি আমাদের সম্মান দেখাতে হবে। এখানে নেতিবাচক রাজনীতির পরিবর্তে ইতিবাচক রাজনীতিই আমাদের কাম্য।

 

রোববার রাঙামাটি পেশাজীবি সমন্বয় পরিষদের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনার জবাবে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

 

পাহাড়ে চাঁদাবাজী, সন্ত্রাস, খুন, জখম, অপহরণের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা এবং সম্প্রীতি রক্ষায় অবদানের জন্য রাঙামাটি পেশাজীবি সমন্বয় পরিষদের উদ্যোগে দীপংকর তালুকদার এম পি’কে বিপুল ভাবে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রাঙামাটি চেম্বার মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পেশাজীবি সমন্বয় পরিষদের আহবায়ক ও রাঙামাটি চেম্বারের সভাপতি বেলায়েত হোসেন ভুঁইয়া।

 

এতে বক্তব্য রাখেন, প্রধান অতিথি ও সংবর্ধিত দীপংকর তালুকদার এম পি, রাঙামাটি সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, পেশাজীবি সমন্বয় পরিষদের যুগ্ম আহবায়ক ও রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, বৃহত্তর বনরূপা ব্যবসায়ী সমিতির সভাপতি আবু সৈয়দ, আবদুল ওয়াদুদ, মাহফুজুর রহমান গেল্লা, প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য হাজী মোঃ কামাল উদ্দিন, রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিং কিউ রোয়াজা, নিখিল কুমার চাকমাসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বিভিন্ন পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে দীপংকর তালুকদার এম পি’কে পুস্প স্তবক ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এম পি আরো বলেছেন, রাঙামাটির বরকলে টেগামুখ স্থল বন্দর চালু করা, এল জি ই ডি’র মাধ্যমে হাজার কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণসহ বিভিন্ন ব্যবসা বান্ধব কর্মকান্ড বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ