• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মহালছড়িতে সেনাবাহিনী কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Apr 2019   Monday

খাগড়াছড়ির মহালছড়িতে আচমকা কালবৈশাখী ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেছে সেনাবাহিনী।

 

সোমবার সকাল সাড়ে ১০ টায় কাটিংটিলা এলাকায় গত ৩১ মার্চ রাতে আচমকা বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মেহেদী হাসান পিএসসি। এ সময় এলাকার ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শনকালে জোন অধিনায়ক লে: কর্ণেল মেহেদি হাসান পিএসসি বলেন, আচমকা এ ঘুর্ণিঝড়টি গরীব মানুষের অনেক ক্ষতি করেছে। কেউ কেউ ক্ষতিগ্রস্ত হয়ে সহায় সম্বলহীন হয়ে পড়েছে। তাৎক্ষনিকভাবে বাড়ি-ঘর নির্মাণ করা যা এসব গরীব পরিবারের কখনো সম্ভব নয়। তাই ক্ষতিগ্রস্ত গরীব ও অসহায় পরিবারের পাশে দাড়াতে মহালছড়ি জোনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করছে।  অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে সবসময় সেনাবাহিনী থাকার অঙ্গিকার ব্যক্ত করেন।

 

উল্লেখ্য, গেল ৩১ মার্চ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে আচমকা কালবৈশাখী ঝড়ে মহালছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় স্কুল-কলেজ, বাগান-বাগিচা ও মানুষের ঘর-বাড়ির ব্যাপক ক্ষতি হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ