• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    
 
ads

রাঙামাটিতে ক্যাপস্টোন কোর্সে অংগ্রহণকারীদের সাথে জেলা পরিষদ চেয়ারম্যানের মতবিনিময়

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Apr 2019   Wednesday

ন্যাশনাল ডিফেন্স কলেজ বাংলাদেশ (এনডিসি) এর ক্যাপস্টোন কোর্স ২০১৯ এ অংশগ্রহণকারীদের সাথে বুধবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত  হয়েছে।

 

রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সে  আয়োজিত এ সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা এবং সাবেক সচিব ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি, জেলা পরিষদের সদস্য সাধন মনি চাকমা, পরিষদ সদস্য ত্রিদীব কান্তি দাশ, পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, পরিষদ সদস্য মনোয়ারা আরা জাহান, পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া উপস্থিত ছিলেন।

 

মতবিনিময়সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও পরিষদে হস্তান্তরিত বিভাগের বিভিন্ন কার্যক্রমগুলো প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ।

 

মতবিনিময় সভায় ন্যাশনাল ডিফেন্স কলেজ, বাংলাদেশের কমান্ড্যান্ট লেফট্যানেন্ট জেনারেল শেখ মামুন খালিদের নেতৃত্বে এই কোর্সের ৩৫জন সদস্যের মধ্যে বাংলাদেশ জাতীয় সংসদের ৭জন সদস্য, সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, সরকারের সচিব, সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা, সিনিয়র জজ, সিনিয়র ডাক্তার, চিফ ইঞ্জিনিয়ার, সিনিয়র পুলিশ অফিসার, ব্যবসায়িক ব্যক্তিত্ব, সিনিয়র সাংবাদিক এবং ডিপ্লোমেটরা অংশ নেন।

 

মতবিনিময়সভা শেষে স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

সভায় ন্যাশনাল ডিফেন্স কলেজ বাংলাদেশ এর ক্যাপস্টোন কোর্সে অংশগ্রহণকারীরা রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, পরিষদে হস্তান্তরিত বিভাগের বিভিন্ন কার্যক্রম, শান্তিচুক্তি, ভূমি বিরোধ ও পর্যটন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জানতে চাইলে সকল বিষয়ে তাদের ধারণা প্রদান ও অবগত করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা এবং সাবেক সচিব ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি।

 

সভায় জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা ক্যাপস্টোন কোর্সে অংশগ্রহণকারীদের স্বাগত জানিয়ে বলেন, এই পশ্চাদপদ এলাকায় বসবাসরত মানুষের ভাগ্য উন্নয়নে সরকার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণাালয় ও পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে বিভিন্ন প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়ন করছে। তিনি বলেন, সমতলের চাইতে এ পার্বত্য তিন জেলা শিক্ষা, স্বাস্থ্য’সহ বিভিন্ন দিক দিয়ে এখনো অনেক পিছিয়ে রয়েছে। পার্বত্য জেলাকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।  

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ