• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে অসুস্থ ও প্রয়াত নেতাদের পাশে দাঁড়ালেন আওয়ামীলীগ নেতারা

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Apr 2019   Thursday

খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ পরিবারের অসুস্থ ও প্রয়াত নেতাকর্মীদের পরিবারের খোঁজখবর ও আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা।


বুধবার জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিততে জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সদস্য প্রয়াত রিটন চাকমা ও কিডনীসহ জটিল রোগে আক্রান্ত জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম শফির পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।


পরে জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ(পাজেপ) সদস্য জুয়েল চাকমা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম শফির চিকিৎসার জন্য তাঁর ছোট ছেলে এসএম নাজিমের হাতে নগদ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন। এছাড়া জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পাজেপ সদস্য এডভোকেট আশুতোষ চাকমা, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম, পাজেপ সদস্য শতরূপা চাকমা ও জেলা যুবলীগের সদস্য নিপ্পন চাকমা মিলে সদ্য প্রয়াত জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সদস্য রিটন চাকমার শ্রাদ্ধক্রিয়ার জন্য নগদ ৭০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন।
আর্থিক সহায়তা প্রদানের সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে জেলা আওয়ামীলীগ নেতা দিদারুল আলম ও জুয়েল চাকমা বলেন, সম্মিলিত ভাবে কাজ করলে অনেক জটিল কাজও সহজ হয়ে যায়। নেতাকর্মীরা একে অপরের সুখে দু:খে খোঁজখবর নেওয়ার অভ্যাস গড়ে তুলে হবে। তাহলে আমাদের মাঝে সৌহার্দ্যপূর্ণ একটি সর্ম্পক তৈরী হবে।


এসময় খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লি:-এর সাধারণ সম্পাদক শওকত উল ইসলাম, জেলা যুবলীগের সদস্য নিপ্পন চাকমা, জেলা শ্রমিকলীগের আহ্বায়ক নুরনবী, জেলা ছাত্রলীগ সভাপতি টিকো চাকমা, সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ