• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

বিলাইছড়ির দীঘলছড়ি ডেবার মাথায় বিশুদ্ধ পানীয় জলের সংকট

বিশেষ প্রতিবেদক, : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 May 2014   Sunday

প্রকৃতির নিসর্গে পাহাড়ের বুকে একটি গ্রাম দীঘলছড়ি ডেবারমাথা। রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দীঘলছড়ি থেকে প্রায় ৪কি.মি পূর্বে এই গ্রামের অবস্থান। ওইগ্রাম ৬শতাধিক আদিবাসী সম্প্রদায়ের বসবাস। গ্রামটিতে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের ব্যবস্থা না থাকায় এলাকাবাসীকে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া পাহাড়ি ছড়া ও কুয়ার পানি পান করে প্রতিনিয়ত তৃষ্ণা মিটাতে হয়। অথচ এই গ্রামের পাহাড়ে রয়েছে দৃষ্টিনন্দন ঝর্ণা। সারাবছর ঝর্ণায় পানি থাকে। ঝর্ণায় পাইপ লাইনের জলাধার নির্মাণ করে ওখান থেকে পরিশোধন প্রক্রিয়ায় পুরো গ্রামে বিশুদ্ধ পানি সরবরাহের সুযোগ রয়েছে।

এলাকাবাসী জানায়,গ্রামে দু’টি নলকুপ থাকলেও তা কয়েক বছরধরে বিকল পড়ে রয়েছে। সরকারি উদ্যোগে এই গ্রামে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের ব্যবস্থা না হওয়ায় এলাকাবাসী হতাশা প্রকাশ করেন। গ্রামটিতে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের ব্যবস্থা নেয়ার জন্য এলাকাবাসী প্রশাসনের নিকট দাবি জানান।

গ্রাম প্রধান বালি কার্বারী বলেন,বিলাইছড়ি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ঝর্ণা থেকে পানি সরবরাহের জন্য প্রাক্কলন তৈরি করেছিল। কিন্তু এখনো ওই কাজ বাস্তবায়ন করেনি কর্তৃপক্ষ। কার্বারী আরো বলেন, ছড়া ও কুয়ার পানি পান করায় মাঝেমধ্যে এলাকাবাসীকে পানিবাহিত রোগে ভুগতে হয়। ছড়ায় দুষিত ও আবর্জনাযুক্ত পানি প্রায়ই গড়িযে যায়। লোকজন ও গবাদি পশু ছড়ায় গোসল করে আর থালা-বাসন ও কাপড় ধোয়া হয় ওই পানিতে। আবর্জনাযুক্ত এই পানি নারীরা কলস ও পাএে ভরে বাড়িতে এনে ব্যবহার করে। কিন্তু এধরনের পানি ব্যবহার নিরাপদ নয়।

বিলাইছড়ি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম মজুমদার বলেন,গ্রামটিতে ঝর্ণা থেকে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ২০ লাখ টাকার প্রক্কলন তৈরি করে রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের নির্বাহী প্রকৌশলীর নিকট জমা দেয়া হয়েছিল। কিন্তু কর্তৃপক্ষ প্রকল্প গ্রহণ না করায় কাজ শুরু করা সম্ভব হয়নি।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ