• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    
 
ads

রাঙামাটিতে ১ ও ২ সন্তান বিশিস্ট্য দম্পত্তিদের অংশগ্রহনে সচেতনামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 May 2014   Saturday

জেলা পর্যায়ে স্থাযী ও দীর্ঘ মেয়াদী পদ্ধতির গ্রহীতা বৃদ্ধি, ড্রপ আউট হ্রাসকরন এবং সেবা কেন্দ্রে সেবার মান নিশ্চিত করন বিষয়ে ১ ও ২ সন্তান বিশিস্ট্য দম্পত্তিদের অংশগ্রহনে দিন ব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইন শনিবার রাঙামাটি পরিবার কল্যান পরিদর্শিকা প্রশিন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক ড. মুস্তাফিজুর রহমান ক্যাম্পেইন এর উদ্বোধন করেন।সিভিল সার্জন ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বেগম শাহান ওয়াজ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক জসিম উদ্দিন ভূইয়া, ডাঃ বেবী ত্রিপুরা, এফডব্লিউভিটিআই এর অধ্য ডাঃ মোঃ কামাল উদ্দিন ক্যাম্পেইন এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

ক্যাম্পেইন এ জানানো হয় গত এক দশকে বাংলাদেশের বিভিন্ন জনমিতিক সূচকে অভাবনযি অগ্রগতি হয়েছে । শিশু মৃত্যু হ্রাসে সাফল্যেও জন্য বাংলাদেশ প্রথমবারের মতো এমডিজি অ্যাওয়ার্ড ২০১০ অর্জন করেছে। গত ১ দশকে বাংলাদেশে মাতৃ মৃত্যুর হার ৪০ শতাংশ হ্রাস পেয়েছে যা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৭% হ্রাস পেয়েছ এবং পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারকারীর হার ২০১০ সালে ৬১.৭% ভাগে উন্নীত হয়েছে।

ক্যাম্পেইন এ আরও জানানো হয়, মাতৃ মৃত্যুর হার ২০০১ সালে য়েকানে ছিল শতকরা ৩ দশমিক ২ ভাগ সেখানে ২০১০ সালে তা শতকরা ১ দশমিক নয় চার ভাগে হ্রাস পেয়েছে। মানুষের গড় আয়ূ ৫৬ বছর থেকে বৃদ্ধি পেয়ে প্রায় ৬৭ বছওে উন্নীত হয়েছে। বর্তমানে দেশে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন ১২ হাজার ২শত ১৭ টি কমউিনিটি কিনিক ও ৩ হাজার ৮শত ২৭ টি ইউনিয়ন স্বাস্থ্র ও পরিবার কল্যান কেন্দ্রে পরিবার পরিকল্পনা , মা ও শিশু স্বাস্থ্য সেবা সংক্রান্ত সেবা প্রদান করা হচ্ছে।

জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে আইইএম ইউনিটের সহায়তায় আয়োজিত দিন ব্যাপী ক্যাম্পেইন এ ১ ও ২ সন্তান বিশিস্ট্য ৫০ জন দম্পত্তি অংশ নেয়।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ