• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটি আবদুল্লাহ ফকির (রহঃ) টেকনিক্যাল স্কুলের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Mar 2015   Monday

রাঙামাটিতে আবদুল্লাহ ফকির টেকনিক্যাল স্কুলের শিক্ষা কার্যক্রম সোমবার উদ্বোধন করা হয়েছে।

 

হযরত আবদুল হাকিম প্রকাশ আবদুল্লাহ ফকির(রহঃ) মাজার সংলগ্ন আবদুল্লাহ ফকির টেকনিক্যাল স্কুলের শিক্ষা কার্যক্রম সোমবার উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন। অনুষ্ঠানে মাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি কাজী নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহম্মেদ, প্রবীন ইসলামী চিন্তাবিদ অধ্যক্ষ আল্লামা আলহাজ্ব নুরুল আলম হেজাজী, শাহজাহান মোল্লা।

 

স্বাগত বক্তব্য রাখেন মাজার পরিচালনা কমিটির সভাপতি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাঈফ উদ্দিন আহম্মেদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন রুবেল,সাবেক সাধারন সম্পাদক মোঃ আলী, মাজার পরিচালনা কমিটির মনিরুজ্জামান মহসিন রানা,নিজাম উদ্দিন, মোঃ শামীমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এ টেকনিক্যাল স্কুলে প্রথম পর্যায়ে ২৬জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। তিন জন রাঙামাটি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষক এবং তিনজন শিক্ষানবিশ শিক্ষকের তত্ত্বাবধানে এর শিক্ষা কার্যক্রম চলবে। প্রথম পর্যায়ে তিনটি বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেয়া হবে।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন বলেন, কোরআনই বিজ্ঞান। আল্লাহ পবিত্র কোরআন জ্ঞানীদের জন্য চিন্তার বিষয় রয়েছে।সুতরাং বিজ্ঞানের শিক্ষা মূলত ইসলাম থেকেই এসেছে। তাই ইসলামী শিক্ষায় শিক্ষিতদের কারিগরি শিক্ষায় শিক্ষিত হওয়ার বিকল্প নেই। তিনি এই ধারাবাহিকতা অব্যহত রাখার আহবান জানান।

--হিলবিডি২৪/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ