• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে কৃষকলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Apr 2019   Friday

শুক্রবার রাঙামাটিতে নানা আয়োজনে বাংলদেশ কৃষকলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

 

জেলা কৃষকলীগের উদ্যোগে ‘‘কৃষক বাচাঁও দেশ বাচাঁও শ্লোগান’’ একটি র‌্যালী জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে জেলা দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান চিংকো রোয়াজা। জেলা কৃষকলীগের সভাপতি জাহিদ আক্তারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, যুগ্ন-সম্পাদক জসিম উদ্দিন বাবুল, কৃষি সম্পাদক মোঃ ইউছুফ, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, জেলা কৃষকলীগের সহ-সভাপতি মাকছুদ আহম্মেদ, বাঘাইছড়ি উপজেলার কৃষক লীগের সভাপতি আব্দুল আজিজ, জেলা যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া আক্তার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল প্রমুখ ।


এছাড়াও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতাব্বর, যুগ্ন-সম্পাদক আব্দুল মতিন, রফিক তালুকদার, প্রচার সম্পাদক মততাজ উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন নেতা-কর্মীরা।


আলোচনা সভায় বক্তারা বলেন, কৃষকলীগ হচ্ছে বাংলার মেহনতি মানুষের সংগঠন। এটা কৃষকের কথা বলে, তাদের ন্যায্য অধিকার আদায়ে সংগ্রাম করে। কৃষকলীগ সততার সাথে কৃষকের পক্ষে কথা বলে আসছে। কৃষকদের স্বার্থ রক্ষায় অতীতে মত ভবিষ্যৎতেও কৃষকলীগ কৃষকদের পাশে থাকবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ