• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুল রউফের শাহাদাৎ বার্ষিকীতে রাঙামাটিতে আলোচনা সভা ও বৃত্তি প্রদান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Apr 2019   Saturday

বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুল রউফের শাহাদাৎ উপলক্ষে শনিবার রাঙামাটিতে আলোচনা সভা ও মেধা বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা শিল্পকলা একাডেমীর মিলানায়তনে বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশন রাঙামাটির উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি বিজিবি’র সদর সেক্টর কমান্ডার কর্ণেল আব্দুল খালেক পিএসসি। রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ ছুফি উল্লাহ, বাংলাদেশ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিশেষ ভারপাপ্ত কর্মকর্তা ম আ শ শামসুদ্দীন শিশির এবং বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনের উদ্যোক্তা ও পরিচালক ইয়াছিন রানা সোহেল।


মাসুদ রানা রুবেল ও শুভ্রা দাশের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সহকারি পরিচালক মোঃ আবদুল গফুর, মাধ্যমিক শিক্ষক সমিতি রাঙামাটি জেলার সভাপতি রনতোষ মল্লিক। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উদ্যোক্তা পরিষদ সদস্য মোঃ ইব্রাহিম রনি।


এর আগে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনের উদ্যোক্তা ও পরিচালক ইয়াছিন রানা সোহেলের নেতৃত্বে সকালে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করে বীরশ্রেষ্ঠের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও বীরশ্রেষ্ঠসহ সকল শহীদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনের উদ্যোগে ও বসুন্ধরা পেপার মিলস্ লিঃ-এর সৌজন্যে স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মেধা বৃত্তি প্রাপ্তদের পুরস্কার বিতরণ করা হয়।


আলোচনা সভায় বক্তারা বলেন, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের দেশের জন্য আত্মত্যাগ রাঙামাটিতে নয়, সারা বিশ্বের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছে। এখনো লাখো কোটি বাঙালি মুন্সী আব্দুর রউফের নাম শ্রদ্ধার সাথে স্মরণ করে।


রাঙামাটি নানিয়ারচর উপজেলায় তঁর সমাধি এখন পর্যটন সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশি বিদেশি পর্যটকরা তাঁর সমাধি স্থলে যাচ্ছেন। তাই সেখানে একটি আধুনিক কমপ্লেক্স নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সে কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা ও ইতিহাসের কথা, নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হবে। বক্তারা আগামীতেও প্রতিটি বিদ্যালয় ও কলেজে শ্রদ্ধার সাথে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের শাহাদৎ বার্ষিকী পালনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ