• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাপ্তাই হ্রদে ১মে থেকে তিন মাসের জন্য মাছ শিকার নিষিদ্ধ হচ্ছে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Apr 2019   Tuesday

দক্ষিণ এশিয়ার বৃহত্তম কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন ও বংশ বৃদ্ধির লক্ষ্যে আগামী ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাসের জন্য  হ্রদে সকল প্রকার মাছ শিকার নিষিদ্ধ হতে যাচ্ছে।

 

মঙ্গলবার রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত কাপ্তাই হ্রদের মাছ আহরণ প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণ বিষয়ক এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

 

জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক এসএম শফি কামাল, মৎস্য উন্নয়ন কর্পোরেশনের রাঙামাটির ব্যবস্থাপক কমান্ডার আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মো.জাহাঙ্গীর আলম, রাঙামাটি সদর জোন অধিনায়ক লে: কর্ণেল রফিকুল ইসলাম রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, রাঙামাটি মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ শাহ আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভায় কাপ্তাই  হ্রদে তিন মাছ শিকার বন্ধ থাকাকালীন সময়ে ভ্রাম্যমান আদালত মাঠে নিয়োজিত  রাখা ও  জেলার সকল বরফকল বন্ধ  রাখার সিদ্ধান্ত নেয়া হয়সহ হ্রদে রুই জাতীয়

 

সভায় জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ বলেন, সকলের সহযোগিতায় কাপ্তাই হ্রদকে বাঁচাতে হবে। সকলের সহযোগিতায় কাপ্তাই হ্রদকে ঢেলে সাজাতে হবে। হ্রদকে নিয়ে সকলের সহযোগিতায় পরিকল্পনা করে কিভাবে  হ্রদটিকে আরো উন্নতির দিকে নিয়ে যেতে পারি সেই প্রচেষ্টা করতে হবে। তিনি আরো বলেন,কাপ্তাই হ্রদ ড্রেজিং ব্যাপারে মন্ত্রনালয়ে আলোচনা হয়েছে। তবে এটি একটি ব্যয় বহুল ব্যাপার। তাই এটি করতে সরকারের একটু সময় লাগবে। এবার হ্রদে মাছ ধরা নিষিদ্ধ সময়ে যারা মাছ ধরবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। এই দায়িত্ব শুধু মৎস্য কর্পোরেশনের একা নয়। এখানে মৎস্য বিভাগ, সিভিল প্রশাসন,পুলিশ ,আর্মি,বিজিবি ও নৌবাহিনীসহ  সবাইকে এই দায়িত্ব পালন করতে হবে।

 

উল্লেখ্য বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বি এফ ডি সি) কাপ্তাই হ্রদের মাছের উৎপাদন ও বিপননের কাচ পরিচালনা করে। সংস্থার  হিসাব মতে কাপ্তাই হ্রদে ১৯ হাজার জেলে পরিবার মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে। আর মাছ শিকার বন্ধ কালীন ৩ মাস সময়ে প্রতিবছর জেলে পরিবার গুলোকে বিনামূল্যে খাদ্য সহায়তা দেয়া হয়ে থাকে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ