• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

বিলাইছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

অসীম চাকমা,বিলাইছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Apr 2019   Tuesday

“খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন” প্রতিপাদ্যর মাধ্যমে রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় মঙ্গলবার থেকে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু হয়েছে।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নীতিশ চাকমার। বিশেষ অতিথি ছিলেন ১ নং বিলাইছড়ি ইউপির চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, ৩ নং ফারুয়া ইউপির চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (নন ক্লিনিক) শশী লাল চাকমা। ডাঃ রনি সরকার এর স্বাগত বক্তব্যের মাধ্যমে আরও বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা নূর আহম্মদ।
এর আগে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।


সভায় বক্তারা বলেন, সব খাবারে কম বেশি পুষ্টি বিদ্যমান থাকে। কিন্তু আমাদের অসচেতনতার কারণে আমরা পরিপূর্ণ পুষ্টি পাওয়া থেকে বঞ্চিত হয়। তাই জনগণকে পুষ্টির বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে পারলে দেশের পুষ্টিহীনতার ঘাটতি পুরন করা সম্ভব হবে। নিজ এলাকায় উৎপাদিত ফলমূল ও শাক সবজীগুলো অগ্রাধীকার ভিত্তিতে খেতে হবে। বক্তারা আরও বলেন, একজন গর্ভবতী মা যদি পুষ্টিহীন হয় তাহলে শিশুটিও পুষ্টিহীনভাবে জন্ম গ্রহণ করবে। তাই শিশুটি মায়ের পেটে থাকাকালীন মাকে যথাযথ পুষ্টি গ্রহণ করতে হবে।


ডাঃ নীতিশ চাকমা বলেন,জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সারাদেশের ন্যায় বিলাইছড়ি উপজেলায়ও ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত বিভিন্ন কর্মসুচী হাতে নেয়া হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ