• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে বন গবেষণা ইন্সটিটিউটের উদ্ভাবিত প্রযুক্তির পরিচিতি বিষয়ক কর্মশালা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Apr 2019   Wednesday

বুধবার বাংলাদেশ বন গবেষণা ইন্সটিটিউটের উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বক্তারা বলেন, বন ও বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধিতে গবেষনালদ্ধ উদ্ভাবিত প্রযুক্তি  মাঠ পর্যায়ে সাধারন মানুষের মাঝে  প্রশিক্ষণ  তি লাভ করতে পারলে  দেশে  সম্পদে স্বয়ং সম্পূর্নতা অর্জনে সহায়ক ভূমিকা পালন করতে সক্ষম হবে।

 

রাঙামাটি জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি ছিলেন  জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট চট্টগ্রামের মুখ্য গবেষণা কর্মকর্তা ড. মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পুলিশ সুপার মোঃ আলমগীর কবির। বক্তব্যে দেন  বন গবেষণা ইনস্টিটিউটের প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর ইউনিটের সদস্য সচিব এম জরিুল আলম, বাংলাদেশ বন গবেষণা ইন্সটিটিউটের বিভাগীয় কর্মকর্তা ড. ডেইজী বিশ্বাস ও সিনিয়র রিসার্চ অফিসার মোঃ আনিসুর রহমান। কর্মশালায় জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন পেশাজীবিরা অংশ নেন।

 

কর্মশালায় প্রযুক্তির মধ্যে কঞ্চি কলম পদ্ধতিতে বাঁশ চাষ ও বাঁশের ঝাড় ব্যবস্থাপনা টিস্যু কালচার, সহজ পদ্ধতিতে কাঠ সনাক্ত করণ, উপকূলীয় বনায়ন, তালের চারা উত্তোলনের সহজ পদ্ধতি, কাঠ, বাঁশ ও শনের আয়ুকাল বৃদ্ধির উপায়, সৌর চুল্লীর মাধ্যমে কাঠ সিজন করা ও বাঁশ দিয়ে পণ্য উৎপাদন কৌশলসহ বিভিন্ন বিষয়ে অবহিত করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ