• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

মাহে রমজানের সম্মানার্থে রাঙামাটি খাবার হোটেল রেস্তোরা মালিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Apr 2019   Saturday

সুস্থ জীবন ও নিরাপদ খাবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে পবিত্র মাহে রমজান উপলক্ষে রাঙামাটিতে শুক্রবার রাঙামাটি খাবার হোটেল রেস্তোরা মালিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শহরের বনরুপাস্থ সমিতির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মালিক সমিতির সভাপতি মো.শামীম খাঁন। সংগঠনটির সাধারণ সম্পাদক মো. নেকবর আলীর পরিচালনায়  অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন হোটেল রেস্তোরা মালিক সমিতির সহ সভাপতি হাজি মো.রমজান আলী,অর্থ-সম্পাদক উত্তম কুমার দাশ,সম্মানিত সদস্য মো.নাজিম উদ্দিন,মো. নাছির উদ্দিন,সজল ঘোষ,মো.ইলিয়াছ ও কৃঞ্চ ঘোষ প্রমূখ।

 

সভায় বক্তারা বলেন, পবিত্র মাহে রমজানের সম্মানার্থে নিরাপদ খাবার পরিবেশন নিশ্চিতসহ দ্রব্য মূল্য ন্যায্য দামে বিক্রি এবং সুষ্ঠু সুন্দর খাবার পরিবেশ করা হবে। দ্রব্যমূল্য যেন কেউ উদ্ধগর্তিতে বিক্রি না করে সে দিকে নজরদারি রাখবে এই সমিতি। ক্রেতাদের সুবিধার্থে পবিত্র রমজান মাসে সমিতির পক্ষ  থেকে নিজস্ব একটি মনিটরিং সেল গঠনের  মাধ্যমে হোটেল রেস্তোরা মনিটরিং করা হবে।

 

সভায় বক্তারা পবিত্র রমজান মাসে নিরাপদ খাবার পরিবেশন অমান্যকারী ও যত্রতত্র ময়লা আবর্জনা নিসম্পন্নকারীর বিরুদ্ধে সমিতির পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহন করাসহ বিভিন্ন বিষয়ে সমিতির পক্ষ  থেকে গুরুত্বরোপ করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ