• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

মহালছড়িতে দুর্গম এলাকায় পানীয় জলের সংকট নিরসনে এগিয়ে এসেছে সেনাবাহিনী

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 May 2019   Friday

খাগড়ছড়ির মহালছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় পানীয় জলের সংকট নিরসনে এগিয়ে এসেছে সেনাবাহিনী। দুর্গম এলাকা ধুমনীঘাট গ্রামে পানীয় জলের অভাব দেখা দিলে বিশুদ্ধ পানি সরবরাহ করেন মহালছড়ি জোনের সেনাবাহিনী।

 

১০ মে ধুমনীঘাট এলাকায় গিয়ে ৪-৫টি গ্রামের ২ শতাধিক পরিবারের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মেহেদী হাসান পিএসসি। তিনি বলেন, দুর্গম এলাকায় পানীয় জলের সংকট দেখা দিলে খবর পাওয়ার সাথে সাথে জোনের পক্ষ থেকে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করার উদ্যেগ নেওয়া হয়। এ এলাকায় যতদিন পানি সংকট থাকবে ততদিন পর্যন্ত পানি সরবরাহ অব্যাহত থাকবে বলে জানান তিনি।


উল্লেখ্য, প্রচন্ড তাপদাহে শুকিয়ে যায় ধুমনীঘাট এলাকার পাহাড়ের ঝিরি-ঝর্ণা। ফলে এলাকায় নিত্য ব্যবহার্য পানি ও পানীয় জলের অভাব দেখা দেয়। মাইলের পর মাইল উঁচু উচুঁ পাহাড় ডিঙিয়ে কয়েকটি পরিবার অনিরাপদ পানি সরবরাহ করতে পারলেও এ পানি পান করে অনেকেই অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গেছে। এ সংকট নিরসনে মহালছড়ির সেনাবাহিনী বিশুদ্ধ পানি সরবরাহের উদ্যোগ নেয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ