• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

আইমাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমর কুমার চাকমার সহধর্মিনীর মৃত্যু

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 May 2019   Wednesday

রাঙামাটির বরকল উপজেলার ৩নং আইমাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমর কুমার চাকমার সহ ধর্মিনী ঊষারানী চাকমা  বুধবার ভোর রাতে  স্ট্রোকে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৭ বছর।  তিনি স্বামী পুত্র সন্তান আত্মীয়-স্বজন ও অনেক গুনগ্রাহী রেখে গেছেন।

 

মৃত ঊষারানি চাকমা বগাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। তার এক কন্যা সন্তান অদ্রি চাকমা এবারে বরকল সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছে। আর ছোট ছেলে অভিরুপ চাকমা (চিমচিম) বরকল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীতে পড়ছে। মৃত ঊষারানী চাকমা ২০০৪ সালে সহকারি শিক্ষক হিসাবে উপজেলার আইমাছড়া ইউনিয়নের বগাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। তার মৃত্যুতে এলাকাসহ তার কর্মস্থল বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

 

বগাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রা চক্রবর্তী দুঃখ ভারাক্রান্তে বলেন- তার সহ কর্মী ঊষারানি চাকমার অকাল মৃত্যু কোন অবস্থাতে মেনে নিতে পারছেন না।

 

 

তিনি আরো বলেন- বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও অভিভাবকরা একজন দক্ষ অভিজ্ঞ শিক্ষক কে হারিয়েছে। একজন কর্ম নিষ্ঠ দক্ষ অভিজ্ঞ শিক্ষক হিসাবে সহকারি শিক্ষিকা ঊষারানি চাকমার তুলনা নেই বললেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রা চক্রবর্তী। সহকারি শিক্ষক ঊষারানি চাকমার অকাল মৃত্যুতে তার পরিবার ও আত্মীয় স্বজনদের মাঝে শোকের মাতম চলছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ