• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    
 
ads

বান্দরবানে পরিত্যক্ত ভবন ভাঙ্গতে গিয়ে ভবনের ছাদ ধসে নিহত ১ আহত ৩

স্টাফ রিপোর্টার/বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 May 2019   Saturday

শনিবার বান্দরবানের বলিপাড়া বিজিবি ব্যাটালিয়ন-এ পরিত্যক্ত একটি ভবন ভাঙ্গতে গিয়ে ভবনের ছাদ ধসে এক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো তিন শ্রমিক। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

 

জানা যায়, শনিবার সকাল ৯ টার দিকে চারজন নিমার্ণ শ্রমিক বলিপাড়া বিজিবি’র একটি পরিত্যক্ত ভবন ভাঙ্গার কাজ করছিল। এসময় পরিত্যক্ত ভবনের দেয়াল ভাঙ্গতে গিয়ে ছাদ ধসে পরে আহত হন চার শ্রমিক। তাৎক্ষনিক ঘটনাস্থল থেকে বিজিবি সদস্যরা আহতদের উদ্ধার করে। তাদেরকে চিকিৎসার জন্য দ্রুত জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। আহতরা হলেন মোঃ এনায়েত (৩০) মোহাম্মদ আরাফাত (২০), মোহাম্মদ নঈম (২০) ও পরিমল দাস (৪৫)।

 

জেলা পুলিশ সুপার মো: জাকির হোসেন মজুমদার  জানান, পরিত্যক্ত ভবন ভাঙ্গতে গিয়ে চার নির্মাণ শ্রমিক আহত হওয়ার খবর শুনেছি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পরিমল দাস নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ