• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

জাতির জনকের জন্ম শত বর্ষ উপলক্ষে
অর্থনীতি সমিতির ২০১৯-২০ অর্থ বছরের বাজেট প্রস্তাবনা উপলক্ষে রাঙামাটিতে সংবাদ সন্মেলন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 May 2019   Saturday

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবু রহমানের জন্ম শত বর্ষে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ বিনির্মাণে অর্থনীতি সমিতির বাজেট প্রস্তাবনা ২০০১৯-২০ এর উপলক্ষে শুক্রবার রাঙামাটিতে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।


রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সন্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সন্মেলনে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সরকারী কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ অর্থনীতি সমিতির চট্টগ্রাম বিভাগের সহ-সভাপতি প্রফেসর মোঃ মঈন উদ্দীন।

 

রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সভাপতি বেলায়েত হোসেন ভূইয়ার সভাপতিত্বে বক্তব্যে দেন  রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর পরিচালক কামাল উদ্দীন, রাঙামাটি সরকারী কলেজের প্রফেসর মনোয়ার কবির,রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল।


সংবাদ সন্মেলনে বক্তারা বলেন, সরকারের বার্ষিক বাজেট রাষ্ট্রের উন্নয়ন দর্শনের অবিচ্ছেদ্য পথনিদের্শক দলিল। আর উন্নয়ন দর্শনের বাস্তবায়ন অঙ্গ-বাজেট কোন অনড় বা স্থির প্রক্রিয়া নয়, তা চলমান গতিশীল একটি প্রক্রিয়া। আর তাই রাষ্ট্রের উন্নয়ন দর্শনের নিরিখে বাজেটের চলমান গতিশীল প্রক্রিয়ার চরিত্র ও বৈশিষ্ট্যসহ বিবর্তিত লক্ষ্যটি অনুধাবন অপরিহার্য।

 

বক্তারা বাজেটে শিক্ষা প্রযুক্তি, জন প্রশাসন, পরিবহন,স্বাস্থ্য,কৃষি খাতকে সর্বোচ্চ বরাদ্দের অগ্রাধিকারের পাশাপাশি রাঙামাটি জেলাকে অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়ার জন্য শিল্পমুখী কারখানা গড়ে তোলার আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ