• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

জাতীয় পর্যায় তবলা বিভাগে কাপ্তাইয়ের অর্নিবানের জাতীয় পুরস্কার অর্জন

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 May 2019   Sunday
no

no

জাতীয় শিশু পুরস্কার তবলা প্রতিযোগিতা ২০১৯ এ জাতীয় পর্যায়ে কাপ্তাই  নৌ- বাহিনী স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণীর ছাত্র অনির্বান দত্ত শুভ্র ৩য় স্থান অর্জন করে জাতীয় পুরস্কার অর্জনের জন্য মনোনিত হয়েছে।

 

গেল ২৫ মে বাংলাদেশ শিশু একাডেমিতে অনুষ্ঠিত দেশের ৮ টি বিভাগীয় প্রতিযোগীদের সাথে অংশ নিয়ে সে ৩য় স্থানের গৌরব অর্জন করে। আগামী ১২ জুন মহামান্য রাষ্ট্রপতি এডভোকেট আব্দুল হামিদ ঢাকা শিশু একাডেমিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জাতীয় পর্যায়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন। অনির্বান দত্তের পিতা ঝুলন দত্ত, কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও কাপ্তাই শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি কাপ্তাই উদীচী, সাংস্কৃতিক একাডেমিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। তিনি বাংলাদেশ বেতারের বিশেষ শ্রেণীর তবলা শিল্পী। তার মাতা সংগীতা দত্ত এ্যানি এতদাঞ্চলের একজন খ্যাতিমান নৃত্য প্রশিক্ষক। অনির্বান দত্ত তার পিতার কাছে তবলায় প্রশিক্ষনের পাশাপাশি কাপ্তাই সাংস্কৃতিক একাডেমির তবলা প্রশিক্ষক অর্নব মল্লিকের নিকট তবলায় তালিম গ্রহণ করেন। 

 

এদিকে অর্নিবানের জাতীয় পর্যায়ের এই সাফল্যে কাপ্তাই নৌ-বাহিনী স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ কমান্ডার জি কিউ খান, বর্তমান অধ্যক্ষ লেঃ কমান্ডার নুরে আলম ছিদ্দিকী,কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল,  উপজেলা শিক্ষা কর্মকর্তা খুরশীদুল আলম চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, নৌ-বাহিনী স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপ্যাল এম জাহাঙ্গীর আলমসহ কাপ্তাই শিল্পকলা একাডেমি, কাপ্তাই প্রেস ক্লাব, উদীচী রাঙামাটি ও কাপ্তাই উপজেলা শাখা এবং কাপ্তাই সাংস্কৃতিক একাডেমির সদস্যরা তাকে অভিনন্দন জানিয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ