• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

২১০টি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের চাকুরী জাতীয়করণ গেজেট প্রকাশের দাবীতে রাঙামাটিতে সংবাদ সন্মেলন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Jun 2019   Saturday

তিন পার্বত্য জেলায় জাতীয়করণকৃত ২১০টি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের চাকুরী জাতীয়করনের দাবীতে শনিবার রাঙামাটিতে সংবাদ সন্মেলন করেছেন ওইসব বিদ্যালয়ের শিক্ষকরা।


রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে তিন পার্বত্য জেলায় জাতীয়করণকৃত কর্মরত শিক্ষকদের প্রতিনিধি ব্যানারে আয়োজিত সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন তিন পার্বত্য জেলায় জাতীয়করণকৃত কর্মরত শিক্ষকদের এ্যডহক কমিটির আহ্বায়ক অরুন কুমার তংচংগ্যা। এসময় কমিটির সদস্য সচিব প্রশান্ত ত্রিপুরা, সদস্য উসাহাই মারমা,সুতিল কুমার তংচংগ্যা, শ্যামল বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।


সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, তিন পার্বত্য জেলা পরিষদের আওতায় ইউএনডিপি-সিএইচটিডিপি প্রকল্পের সহায়তায় স্থাপতি ২১০টি প্রাথমিক বিদ্যালয়কে ২০১৭ সালের ২০ ফেব্রুয়ারী সরকার জাতীয়করণের ঘোষনা করলেও দুই বছর অতিবাহিত হলেও ওইসব বিদ্যালয়ের ৮৪০ জন শিক্ষকদের চাকুরী জাতীয়করণ করা হয়নি। এইসব বিদ্যালয়ে ১২ হাজার শিক্ষার্থী পড়াশুনা করছে। তবে ২০১৪ সাল পর্ষন্ত ইউএনডিপি-সিএইচটিডিপি প্রকল্পটি চালু থাকাকালে ওইসব বিদ্যালয়ের শিক্ষকরা বেতনভাতাদি পেলেও দীর্ঘ চার বছর ধরে কোন বেতনভাতা না পাওয়ায় বর্তমানে তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন।


সংবাদ সন্মেলন থেকে প্রধানমন্ত্রীর কাছে অবিলম্বে তিন পার্বত্য জেলায় জাতীয়করণকৃত ২১০টি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ৮৪০ জন শিক্ষকদের চাকুরী জাতীয়করনের গেজেট প্রকাশের দাবী জানানো হয়।


সংবাদ সন্মেলনে শিক্ষকরা নেতারা জানান, ২০০৮ সালের দিকে তিন পার্বত্য জেলা পরিষদের আওতায় ইউএনডিপি-সিএইচটিডিপির প্রকল্পের মাধ্যমে ২১০টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে রাঙামাটি জেলায় ৮১টি, খাগড়াছড়িতে ৪৯টি ও বান্দরবানে ৮০টি চালু করেছিল। এ প্রকল্পের মাধ্যমে ২০১৪ সাল পর্ষন্ত শিক্ষকরা বেতন ভাতা পেয়েছিলেন। সকরার এসব বিদ্যালয়কে জাতীয়করনের পর থেকে শিক্ষকরা আর কোন বেতন ভাতা পাচ্ছেন না।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ