• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের কর্মচারীদের ৫দিনব্যাপী সঞ্জীবনী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Jun 2019   Tuesday

মঙ্গলবার থেকে রাঙামাটিতে ৫ দিন ব্যাপী মৎস্য ও প্রাণীসম্পদ কর্মচারীদের সঞ্জীবনী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।


জেলা মৎস্য অফিসের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত কোর্সের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জ্ঞানেন্দু বিকাশ চাকমা।


জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিনের সভাপতিত্বে বক্তব্যে রাখেন জেলা পরিষদ সদস্য সাধন মনি চাকমা, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক পবর কুমার চাকমা প্রমুখ। ৫দিনব্যাপী সঞ্জীবনী প্রশিক্ষণ কোর্সে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের মোট ২৮জন কর্মচারী অংশগ্রহণ করেন।


প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জ্ঞানেন্দু বিকাশ চাকমা বলেন, একজন সঠিক পুষ্টি জ্ঞান সম্মন্ন মানুষই পারে দেশ তথা সমাজের কল্যাণকর পথনির্দেশনা প্রদান করতে।


তিনি আরো বলেন, এশিয়া উপ মহাদেশের সর্ববৃহৎ কাপ্তাই লেক। যার পরিমান ৭২৫ বর্গকিলোমিটার। কাপ্তাই জল বিদ্যুৎ প্রকল্প শুরুর প্রথমেই যে পাঁচটি মূল সুবিধা নিশ্চিত করার কথা উল্লেখ ছিল তন্মধ্যে মৎস্যসম্পদ উন্নয়ন ছিল অন্যতম।সে প্রেক্ষিতে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের কাছে যে কয়েকটি প্রশাসনিক বিষয় হস্তান্তর করা হয়েছে তার মধ্যে মৎস্য সম্পদ বৃদ্দির লক্ষ্যে এর বিপনন, উৎপাদন এবং পার্বত্য বাস্তবতার নিরিখে এ সমস্ত বিষয়ের উপর যারা নির্ভরশীল হয়ে স্ব স্ব ক্ষেত্রে সঠিকভাবে জীবন যাপন করতে পারেন তা নিশ্চিত করা একদিক দিয়ে যেমন বাংলাদেশ সরকারের মৎস্য ও পশুপালন বিভাগ এবং অন্যদিকে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের যথাযথ ভুমিকা পালন একটি অনস্বীকার্য বিষয়।


জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আজকের এই প্রশিক্ষনকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি। কেননা আমাদের প্রশিক্ষণ লব্দ জ্ঞান ও অভিজ্ঞতা ভবিষ্যতের কর্মপরিকল্পনা গ্রহন, বাস্তবায়ন ও স্থানীয় জনমানুষের আমিষ ও পুষ্ঠি চাহিদা মেটানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ন কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।


তিনি আরো বলেন, পাহাড়ী পরিবেশ যথাযথ অক্ষুন্ন রেখে পেশায় টিকে থাকার মতো ধ্যের্যশীল অথচ বাস্তবতা সম্মন্ন কর্মপন্থা নির্ধারনই পারে একটি সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। তা না হলে কাঙ্খিত সুন্দর জীবন-যাপন কোনদিনই সম্ভব নয়। তাই সরকারী কর্মকর্তা-কর্মচারীরা যেমন তাঁদের দায়িত্ব পালনে সরকারের বিধিবিধান মেনে জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে এগিয়ে আসতে তৎপর হবেন। তেমনিভাবে জনপ্রতিনিধিরা তাঁদের দায়িত্ব পালনে আন্তরিক হবেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ