• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

কল্পনা চাকমা অপহরণের ২৩ তম বার্ষিকী উপলক্ষে ঢাকায় গোল টেবিল বৈঠক

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Jun 2019   Tuesday

কল্পনা চাকমা অপহরণের ২৩ তম বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ঢাকায় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

গোল টেবিল বৈঠকে বক্তারা অবিলম্বে কল্পনা চাকমার চিহ্ণিত অপহরণকারীদের বিচারে মুখোমূখি করার দাবী জানান।


ইউপিডিএফের সমর্থিত হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নীতি শোভা চাকমার স্বকাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হল রুমে হিল উইমেন্স ফেডারেশনের উদ্যোগে সংগঠনের সভাপতি নিরুপা চাকমার সভাপতিত্বে গোল টেবিল আলোচনায় উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ, জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশ লেখক শিবিরের সভাপতি হাসিবুর রহমান, ব্যারিষ্টার জ্যোতির্ময় বড়ুয়া, লেখক ও অনুবাদক ওমর তারেক চৌধুরী, ব্যারিষ্টার সাদিয়া আরমান, বাসদ-এর কেন্দ্রীয় নির্বাহী সদস্য মানস নন্দী, নয়া গণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেন, সমগীত সংস্কৃতি প্রাঙ্গনের সদস্য বীথি ঘোষ, শ্রমিক নেতা শহীদুল ইসলাম সবুজ, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মিতু সরকার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি ইমরান হাবিব রুমন, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক শম্পা বসু, সিপিবি নারী সেলের সদস্য লুনা নুর, শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালি প্রমূখ। সভা সঞ্চলনা ও লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক মন্টি চাকমা।


বাংলাদেশ লেখক শিবিরের সভাপতি হাসিবুর রহমান বলেন, ১৯৫২ সাল থেকে বর্তমান পর্যন্ত বাংলাদেশের এই ভূখন্ডে গণআন্দোলনের ওপর যেসব আঘাত এসেছে তার কোনটার বিচার হয়নি। কোন ঘটনার তদন্তের শ্বেতপত্র প্রকাশ করা হয়নি। কল্পনা চাকমার অপহরণের মামলার দীর্ঘসূত্রিতার ব্যাপারটিও তার ধারাবাহিকতার অংশ।


এক সময় কল্পনা চাকমা অপহরণ মামলার সাথে যুক্ত ছিলেন জানিয়ে ব্যারিষ্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, কল্পনা চাকমা অপহরণের নিয়ে জুডিশিয়ারি ইনকোয়ারি থেকে শুরু করে গণ-প্রতিনিধিত্বের অংশগ্রহনে অনেক তদন্ত হয়েছে। কিন্তু তারা তদন্তের কোন ফয়সালা করতে পারেনি বা করেনি। কল্পনা চাকমার অপহরণের মামলা কোন পর্যায়ে আছে প্রশ্নে বলতে হয় এই মামলা আদৌতে কোন পর্যায়ে নেই। ২৩ বছরেও এই মামলার প্রক্রিয়া এখনো শুরু করা যায়নি। কারণ, এখনো তদন্তের বিশ^াসযোগ্য প্রতিবেদন তারা জমা দিতে পারেনি।


বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমাদত্ত বলেন, কল্পনা চাকমা কেবল একজন নারী বলে তাকে অপহরণ করা হয়েছে তা নয়, তাকে অপহরণ করার প্রধানতম কারণ হল তিনি পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর অধিকারের জন্য লড়াই করতেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ