• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    
 
ads

মানবিক সাহায্যের আবেদন
চোখের দৃষ্টি নিয়ে বাঁচতে চায় সুপ্রিয় চাকমা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jun 2019   Tuesday

রাঙামাটির জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়নের কদোরখাইয়া গ্রামের পিতৃহারা সুপ্রিয় চাকমা (১৯)। প্রায় বছর ধরে চোখের রোগে ভূগছে সে। বর্তমান অবস্থা আশঙ্কাজনক। ক্যান্সারে আক্রান্ত তার বাঁ চোখ। ছেলের চোখের চিকিৎসা নিয়ে দিশেহারা তার অসহায় দারিদ্র্যপীড়িত বিধবা মা নির্মল সোনা চাকমা।

 

সুপ্রিয় বর্তমানে চট্টগ্রামে ক্যান্সার রোগ বিশেযজ্ঞ চিকিৎসক আলী আজগর চৌধুরীর চিকিৎসা তত্ত্বাবধানে। সুপ্রিয়র চোখের উন্নত চিকিৎসার জন্য এ বিশেযজ্ঞ চিকিৎসক পরামর্শ দিয়ে বলেছেন, ক্যান্সারে আক্রান্ত সুপ্রিয় চাকমার চোখের অপারেশ বাংলাদেশে সম্ভব নয়। তার জীবন বাাঁচাতে হলে জরুরি ভিত্তিতে ভারতে নিয়ে গিয়ে চোখের অপারেশন করাতে হবে তাকে। অন্যথায় জীবন-মরণের সংকট তার। আর এ জন্য দরকার ৫-৭ লাখ টাকা। কিন্তু নিরুপায় অসহায় মা নির্মল সোনা চাকমা। তিনি ছেলের জীবন বাঁচাতে সবার কাছে মানবিক সহায়তার আহবান জানিয়েছেন।

 

নির্মল সোনা চাকমা বলেন, কয়েক বছর আগে মারা গেছেন স্বামী অরবিন্দু চাকমা। এরপর থেকে পিতৃহারা তার ছেলে সুপ্রিয়কে মানুষ করার জন্য যথাসাধ্য চেষ্টা করে আসছেন আপ্রাণ। সুপ্রিয় প্রায় বছর ধরে চোখের সমস্যায় ভূগছিল। সে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। পরীক্ষার প্রায় শেষের দিকে গিয়ে চোখের সমস্যার জন্য হঠাৎ জ্ঞান হারায়। এতে পরীক্ষা-নিরীক্ষায় চোখে ক্যান্সার ধরা পড়ে। আমি এখন নিরুপায়। যেভাবে হোক ছেলের জীবন বাাঁচাতে সবার মানবিক সহায়তার প্রার্থনা করছি।  

 

এদিকে ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আসুন আমরা সবাই মানবতার হাত বাড়াই।’ এমন মানবতার শ্লোগানে চোখে ক্যান্সার আক্রান্ত সুপ্রিয় চাকমার জীবন বাঁচাতে এগিয়ে এসেছেন, মানবতাবাদী এক পুলিশ কর্মকর্তা প্রিদর্শী চাকমা। তারই আহবানে সুপ্রিয় চাকমার জীবন বাঁচাতে তার চোখের চিকিৎসায় আর্থিক সহায়তার জন্য মানবতার পাশে দাঁড়িয়েছেন অনেকে। এগিয়ে এসেছে, ‘পার্বত্য মানবিক ফাউন্ডেশন’ নামে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তারা গঠন করেছেন, সুপ্রিয় চাকমার চিকিৎসা সহায়তা তহবিল।

 

মানবতাবাদী পুলিশ পরিদর্শক প্রিয়দর্শী চাকমা, সুপ্রিয় চাকমার চিকিৎসা সহায়তা তহবিলের যুগ্ম আহবায়ক অমর কুমার চাকমা ও পার্বত্য মানবিক ফাউন্ডেশনের আহবায়ক বিপন চাকমা জানান, এরই মধ্যে বিভিন্ন মানবতাবাদী ব্যক্তির সাড়া মিলেছে। বিভিন্ন জনের আর্থিক সহায়তায় এ পর্যন্ত প্রায় লাখের মতো টাকা গচ্ছিত হয়েছে। সুপ্রিয় চাকমার চিকিৎসায় বাকি টাকা জোগাড় করতে সবার কাছে মানবতার হাত বাড়ানোর আহবান জানিয়েছেন তারা। যোগাযোগের জন্য সুপ্রিয় চাকমার মা নির্মল সোনা চাকমার ব্যক্তিগত মোবাইল ফোনের নম্বর ০১৫৫৯৭০৭২৬৪। এ ছাড়া বিকাশ ও যোগাযোগের জন্য প্রিয়দর্শী চাকমা-০১৭১৬৪০৫৫৭৬, বিপন চাকমা-০১৮৬৯১০২২৭২

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ