• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

বিলাইছড়িতে আওয়ামীলীগ নেতা হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন

অসীম চাকমা,বিলাইছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jun 2019   Tuesday

বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যার হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবিতে মঙ্গলবার  বিলাইছড়িতে সংবাদ সম্মেলন  করেছে আওয়ামীলীগ।

 

বিলাইছড়ি আওয়ামীলীগের নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন এ সভাপতিত্ব করেন আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) অংসাখ্যই মার্মা। এ সময় বক্তব্য রাখেন, বিলাইছড়ি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম সাইদুল ইসলাম, সহ-সভাপতি সুকুমার চক্রবর্তী, সহ-সভাপতি জয়সেন তঞ্চঙ্গ্যা, নিহত সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যার ছেলে নিরুপম তঞ্চঙ্গ্যা। এবং আরও উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।

 

সংবাদ সন্মেলন এস এম সাইদুল ইসলাম বলেন, বিগত দিনে জেএসএস কর্তৃক আমাদের উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন নেতা কর্মী যেমন- আওয়ামীলীগের সহ-সভাপতি রাসেল মার্মা, আওয়ামীলীগের সদস্য অমৃতসেন তঞ্চঙ্গ্যা সহ আরও বিভিন্ন নেতাকর্মী অপহরণসহ নিগৃহীত ও বিভিন্নভাবে নির্যাতিত হয়ে আসছে। এবং আমরা এর বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদ সমাবেশসহ নানা কর্মসূচি দিলেও প্রশাসন তেমন কার্যকরী পদক্ষেপ নিতে পারেনি। তিনি আরও বলেন, এছাড়াও গুরুত্বপূর্ণ বিষয় হলো বিগত ১৯ মার্চ আমাদের প্রাণ প্রিয় নেতা আওয়ামীলীগের সভাপতি সুরেশ কান্তি  তঞ্চঙ্গ্যাকে নিজ পরিবারের সদস্যদের সামনে সশস্ত্র সন্ত্রাসীদের দ্বারা নির্মমভাবে গুলি করে হত্যার পর প্রশাসন আমাদেরকে হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি প্রদানের আশ^াস দিলেও তাদের নিরবতা দেখে আমাদের নেতাকর্মীরা হতাশ। তাই আজকে প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চায় অচিরেই তারা যদি কোন কার্যকরী পদক্ষেদ না নেয় তাহলে আমরা আর চুপ করে থাকবনা। এবং আমরা নিজেরা দায়িত্ব হাতে নিয়ে বিচার না পাওয়া পর্যন্ত নানা কর্মসূচি ও আন্দোলন চালিয়ে যাব।

 

আওয়ামীলীগ নেতা জয়সেন তঞ্চঙ্গ্যা বলেন, আমরা সবাই জানি দীর্ঘদিন ধরে এ এলাকায় কারা হত্যা, গুম ও অপহরণের  সাথে জরিত। আমরা এখানে দেখেছি স্থানীয় রাজনৈতিক দলগুলো দাপতের সাথে অবৈধ অস্ত্রের ঝনঝনানিসহ বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে। তারা এখানে থেকে বিভিন্ন অপকর্ম করে জনগণের মনে ভিতি সঞ্চার করতে চাচ্ছে। তাদের বিরুদ্ধে যাওয়া এবং কথা বলা মানে অনিশ্চয়তার দিকে পা বাড়ানো এবং মৃত্যুর ঝুঁকি নেওয়া।  তিনি আরও বলেন, সারাদেশে যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ উৎখাত করেছেন, আমরা চাই এই পার্বত্য চট্টগ্রাম থেকেও জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ ও উগ্রবাদ সবকিছু উৎখাত করে বাংলাদেশ আওয়ামীলীগের আদর্শকে এবং মুজিবের আদর্শকে সবার ঘরে ঘরে পৌঁছে দিয়ে এবং ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে। এবং তিনি প্রশাসনের কাছে নিহত সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যার হত্যাকারীদের অবিলম্বে ধরে এনে শাস্তির দাবি জানান।

 

নিরুপম তঞ্চঙ্গ্যা বলেন, উপজেলা নির্বাচন শেষে গত ১৯ মার্চ বিলাইছড়ি সদরে ফেরার পথে পাহাড়ী সন্ত্রাসীরা আমার বাবাকে আমাদের সামনে নির্মমভাবে হত্যা করেছিল। তিনি আরও বলেন, আমার বাবাকে হত্যার পর আমরা চেয়েছিলাম প্রশাসনের কাছে এর সঠিক বিচার পাব। কিন্তু এখনো পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করা হয় নাই। আমি চাই বাংলাদেশ আওয়ামীলীগের আর কোন সদস্য যেন আমার বাবার মত হত্যাকান্ডের স্বীকার না হয়। আমি এই প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার বাবার খুনীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ