• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    
 
ads

রাঙামাটিতে টানা বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত
পাহাড়ে ঝুকিপুর্ণ স্থানে বসবাসকারীদের সরে যেতে জেলা প্রশাসনের মাইকিং

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Jul 2019   Sunday

রাঙামাটিতে টানা বৃষ্টিপাতে পাহাড়ের পাদদেশে ঝুকিপূর্ন অবস্থায় বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য নিদের্শনা দিয়ে মাইকিং শুরু করেছে জেলা প্রশাসন। রোববার রাঙামাটিতে জরুরীভাবে জেলা দুর্যোগ ব্যবস্থপানা কমিটির সভা ডাকা হয়েছে। সভায় সম্ভাব্য পাহাড় ধসের কারণে যাতে কোন প্রকার প্রাণহানী না ঘটে বা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন  হয়ে না পড়ে তার জন্য প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

 

জেলা প্রশাসন সন্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা জরুরী সভায় সভাপতিত্ব করেন   জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ। এসময় জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

 

সভায় জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ বলেন, রাঙামাটিতে পাহাড়ের উপর ঝুকিপূর্ন অবস্থায় বসবাসকারীদের  জন্য ২১টি আশ্রয় খোলা হয়েছে এবং ঝুকি অবস্থায় বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়ার জন্য রাঙামাটি শহরে মাইকিং করা হচ্ছে।  এছাড়া দশ উপজেলায় বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান ও প্রয়োজনে সরকারী অফিসগুলোকে আশ্রয় কেন্দ্র খোলা ও শুকনো খাবার রাখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।

 

উল্লেখ্য, রাঙামাটিতে টানা বৃষ্টিপাতের কারণে ২০১৭ সালের ১৩ জুন ভয়াবহ পাহাড় ধসে কারণে দুই সেনা কর্মকর্তা ও ৩ সেনা সদস্যসহ ১২০ জনের প্রানহানী ঘটে। এছাড়া  বিদ্যুৎ ও  সড়ক যোগাযোগ বিচ্ছিন্নসহ বিপুল পরিমানের ঘরবাড়ি ও মালামালের ক্ষয়ক্ষতি হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ