• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনায় বাঘাইছড়িতে মুনিরিয়া তবলীগ কমিটির মানবন্ধন

বাঘাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jul 2019   Monday

চট্রগ্রাম  জেলার রাউজানে তিন মাস ধরে চলা নারকীয় সন্ত্রাস, কাগতিয়া মাদরাসার বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করা এবং ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা প্রত্যহার  অযথা হয়রানি অবসানের ব্যাপারে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করে সোমবার বাঘাইছড়িতে মুনিরীয়া যুব তবলীগ কমিটি।

 

বাঘাইছড়ি উপজেলা পরিষদের  সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য স্বাগত বক্তব্য রাখেন ছাত্রসেনা বাঘাইছড়ি শাখার সভাপতি  হাজি মুহাম্মদ ইউছুফ,  মুনিরিয়া তবলীগ কমিটি ও সভাপতি কৃষকলীগ বাঘাইছড়ি মারিশ্যা ১৪৩ নং শাখার প্রতিষ্টাতা সভাপতি মো ওসমান গনি, মুক্তিযোদ্ধা ইউনিটের উপজেলা সহকারী কমান্ডার মো আবদুল হালিম।


মানববন্ধনে বক্তারা বলেন, বিগত তিন মাস ধরে রাউজান জুড়ে যে বর্বরতা চলছে সেটা যেন পাকিস্তানি হানাদারদের নতুন অভিপ্রায়। বাড়ী ঘর লুটপাট, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস, নিরীহ মানুষকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্চিত করা- কি হচ্ছে না এখন রাউজানে। এই তান্ডবলীলার জন্য সাধারণ মানুষ আজ গৃহহারা। মিথ্যা মামলার কারণে শতশত মানুষ পরিবার-পরিজনকে ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে অথচ তাদের বিরুদ্ধে আগে একটি জিডিও ছিল না। 

 

বক্তারা প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট রাউজানে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার দাবি জানানো হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ