• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাপ্তাইয়ে কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও পাম্প মেশিন বিতরণ

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jul 2019   Tuesday

স্ট্রেনদেনিং ইনকুসিভ ডেভেলপমেন্ট ইন চিটাগাং হিল ট্রাক্টস( এসআইভি-সিএইচটি) শীর্ষক প্রকল্পের আওতায় জিওবির অর্থায়নে  রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে মঙ্গলবার কাপ্তাইয়ে কৃষকদের মাঝে পাওয়ার টিলার এবং পাম্প মেশিন বিতরণ করা হয়।

 

উপজেলা পরিষদ রেস্ট  হাউস চত্বরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে এই কৃষি সরন্জামাদী বিতরণ করেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক। রাঙামাটি জেলা পরিষদের সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপসস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা আ`লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুই ছাইন চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, এসআইডি- সিএইচটি প্রকল্পের রাঙামাটি জেলা ব্যবস্থাপক ঐশ্বর্ষ চাকমা, কাপ্তাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, সহকারী কৃষি কর্মকর্তা মংসুইপ্রু মারমা। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের সিনিয়ার মাষ্টার ট্রেইনার মেহেদি হাসান। প্রকল্পের আওতায় এবার কাপ্তাই উপজেলার কৃষক মাঠ স্কুলেে ১০ টি পাওয়ার টিলার এবং  ১১ টি পাম্প মেশিন বিতরণ করা হয়।

 

এর আগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে  আলোচনা সভায় বক্তাগন বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। জাতীয় বাজেটে সর্বোচ্চ বাজেট কৃষিখাতে। তাই কৃষকদেরকে সরকারের এই সুযোগ সুবিধা ব্যবহার করে কৃষি সেক্টরে আরোও বৈপ্লবিক পরিবর্তন আনতে হবে এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ