• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ কাপ্তাইয়ে র‍্যালী, আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jul 2019   Thursday

আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্হ থাকি"-এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার থেকে দেশব্যাপী শুরু হয়েছে মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান।

 

কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তন হতে বর্নাঢ্য র‍্যালী উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। র‍্যালী শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সপ্তাহব্যাপী এই কর্মসূচীর উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল এতে সভাপতিত্ব করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাসুদ আহমেদ চৌধুরী, কাপ্তাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ,  ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরন্জিত তনচংগ্যা, কাপ্তাই থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) নুরুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন কান্তি দাশ, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।

 

আলোচনা সভায় বক্তাগন বলেন, সাম্প্রতিককালে রাজধানী ঢাকাসহ দেশের অনেক জায়গায় ডেঙ্গুজ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তাই সকলে বাড়ীর আশে পাশে পরিস্কার পরিচ্ছন্ন রাখলে এই ডেঙ্গুজ্বর হতে পরিত্রাণ পাওয়া যাবে অতিসহজে। র‍্যালী এবং আলোচনা সভায় কাপ্তাই উপজেলা যুব রেড ক্রিসেন্ট এর সদস্যরা, উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও স্কাউটসের সদস্য, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ