• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

রাঙামাটি জেলা পুলিশের প্রেস ব্রিফিং
ছেলে ধরা গুজব দেশের উন্নয়নের বিরুদ্ধে যড়যন্ত্রের একটি অংশ-পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jul 2019   Thursday

একটি স্বার্থান্বেসী মহল ছেলে ধরা গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে। এটি দেশের উন্নয়নের বিরুদ্ধে যড়যন্ত্রের একটি অংশ।

 

ছেলে ধরা সন্দেহে গুজব রটিয়ে সাম্প্রতিক হতাহত হওয়ার কয়েকটি ঘটনার প্রেক্ষিতে রাঙামাটি জেলা পুলিশের পক্ষ থেকে  বৃহস্পতিবার আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আলমগীর কবীর এ কথা বলেন।


তিনি বলেন, গুজব ছড়িয়ে এ ধরনের ঘটনা সংঘটিত করা শাস্তিযোগ্য অপরাধ। আইন শৃংখলা বাহিনী এ ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে।


কোন গুজবের ভিত্তিতে কেউ যাতে আইন হাতে তুলে না নেয় সে জন্য সাধারণ মানুষকে সর্তক থাকার আহবান জানান তিনি।


প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার সদর মাঈন উদ্দিন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জাহাঙ্গীর আলম চৌধুরী, ডিআই ওয়ান নজিবুল ইসলাম, সহকারী পুলিশ সুপার রঞ্জন কুমার, কোর্ট ইনপেক্টর সত্যজিৎ বড়ুয়া, ওসি ডিবি হুমায়ুন কবিরসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


প্রেস ব্রিফিংয়ে বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল গুজব ছড়িয়ে ছেলেধরা সন্দেহে নিরীহ মানুষ পিটিয়ে হতাহত করছে। ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত যেকোনো ধরনের গুজব ছড়ানো ও আইন নিজের হাতে তুলে নেওয়া দেশের প্রচলিত আইনের পরিপন্থী এবং গুরুতর দন্ডনীয় অপরাধ।


কোনো বিষয়ে কাউকে সন্দেহজনক মনে হলে নিজের হাতে আইন তুলে না নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য পুলিশ সুপার সকলের প্রতি অনুরোধ জানান।


আগামী ৩০ জুলাই পর্যন্ত রাঙামাটিসহ পুরো জেলায় জনসচেতনতা সৃস্টির জন্য পুলিশের সপ্তাহ ব্যাপী কর্মসূচী গ্রহন করা হয়েছে বলে পুলিশ সুপার জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ