• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

রাঙামাটিতে ব্লাস্ট ইউনিটের উদ্যোগে বেসরকারী সেচ্ছাসেবী সংস্থার সাথে নেটওয়াকিং সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jul 2019   Thursday

সম্পূর্ন বিনামূল্যে আইন সহায়তাকারী প্রতিষ্ঠান বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) রাঙামাটি ইউনিটের উদ্যোগে বৃহস্পতিবার জেলার এনজিও প্রতিনিধিদের সাথে নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে।

 

ইউনিট অফিস কক্ষে  আয়োজিত সভায় ব্লাস্ট, রাঙামাটি ইউনিটের ইউনিটের সমন্বয়কারী এডভোকেট জুয়েল দেওয়ান। এসময় বক্তব্যে দেন টংগ্যার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, প্রোগ্রেসিভ এর নুকু চাকমা, সিইপিডি এর দয়াল কান্তি চাকমা, টিআইবির মো: নূরুল আলাল, সূর্যের হাসি নেটওয়ার্ক এর মো: ওমর ফারুক, গ্রীনহিলের সুগন্ধি চাকমা এবং ডব্লিউআরএন   এর লিপিকা ত্রিপুরা।

 

সভার শুরুতে ব্লাস্টে’র কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করায় উপস্থিত প্রতিনিধিদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং ব্লাস্টের বিনামূল্যে আইন সহায়তা বিষয়ক কার্যক্রম এর উপর বিশদ আলোচনা করেন । তিনি বলেন বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) জাতীয় পর্যায়ের অন্যতম প্রধান বে-সরকারী আইন সহায়তা প্রদানকারী সংস্থা। এ সংস্থা মূলতঃ দরিদ্র অসহায় মানুষদের বিনামূল্যে আইন সহায়তা দিয়ে থাকে। সেবা প্রদানের ক্ষেত্রে এই সংস্থা বৈষম্যের শিকার দরিদ্র নারী, পুরুষ, শিশু এবং বিশেষত আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীকে প্রাধান্য দেয়।

 

মুক্ত আলোচনায় এলাকার তৃনমূল পর্যায়ে সাধারণ জনগণকে কিভাবে তাদেরকে বিনামূল্যে আইনগত সহায়ত পৌছে  দেয়া যায়”  সভায় উপস্থিত প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ  মতামত ব্যক্ত করেন  ও নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে ব্লাস্টের বিনামূল্যে আইনগত সহায়তা ও সচেতনতা কার্যক্রমে তাদের সংস্থার মাধ্যমে সহযোগিতার আশ্বাস দেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ