• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

বান্দরবান প্রেস ক্লাব নির্বাচন
সভাপতি মনিরুল ইসলাম মনু,সাধারণ সম্পাদক মিনারুল হক

ষ্টাফ রিপোর্টার,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Jul 2019   Wednesday

বান্দরবান প্রেস ক্লাবের নতুন নির্বাচিত কমিটি’র ফলাফল বুধবার প্রেস ক্লাবের কনফারেন্স রুমে ঘোষনা করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার মো: রেজাউল করিম। প্রেস ক্লাবের নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কালেরকণ্ঠের ষ্টাফ রিপোর্টার ও বিটিবি জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনু এবং সাধারণ সম্পাদক হিসেবে এটিএন নিউজের জেলা প্রতিনিধি মিনারুল হক। 

 

জেলা নির্বাচন কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার মো: রেজাউল করিম জানান, ১৫ জুলাই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। ২৫ জুলাই মনোনয়ন পত্র বাছাই শেষে সভাপতি পদ থেকে একজন প্রত্যাহার করে নেন। কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় পাঁচটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন কমিটির নির্বাচিতদের নাম ঘোষনা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি এম নাছিরুল আলম, যুগ্ন সাধারণ সম্পাদক সাদেক হোসেন চৌধুরী, অর্থ সম্পাদকে মুসা ফারুকী।


গতকাল বুধবার জেলা প্রেস ক্লাবের কনফারেন্স রুমে নির্বাচিতদের নাম ঘোষনার সময় আরো উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি বাদশা মিঞ্চা, অধ্যাপক ওসমান গণি, এ কে এম জাহাঙ্গীর, প্রথম আলোর বুদ্ধজ্যোতি চাকমাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ