• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

বান্দরবানে রাঁধুনী ধনিয়া গুঁড়া ও মোল্লা সল্টের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের

ষ্টাফ রিপোর্টার,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Jul 2019   Wednesday

বান্দরবান বিশুদ্ধ খাদ্য আদালতে রাঁধুনী ধনিয়া গুড়া এর উৎপাদনকারী ও মোল্লা সল্ট এর উৎপাদনকারী’র বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। চলতি মাসের গত রোববার বিশুদ্ধ খাদ্য আদালত বান্দরবানের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রমহান এর আদালতে মামলা দায়ের করা হয়। মামলা নং বিশুদ্ধ খাদ্য ০২/২০১৯ ও ০৩/২০১৯। মামলা দায়ের করেছেন বাংলাদেশ বিশুদ্ধ খাদ্য কর্তৃপক্ষের জেলা দায়িত্ব প্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক সুশিলা কর্মকার। 

 

বুধবার বিশুদ্ধ খাদ্য আদালতের বেঞ্চ সহকারী রবিউল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।


প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি মাসের গত ২২ তারিখে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দায়িত্ব প্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক সুশিলা কর্মকার নিয়মিত পরিদর্শনের সময় বান্দরবান জেলা সদরের বাজারে আজিমীর ষ্টোর ও শাহমজিদিয়া ষ্টোর নামে দুটি মুদির দোকানে নিষিদ্ধ রাঁধুনী ধনিয়া গুঁড়া ও মোল্লা সল্ট সরবরাহ করে বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল। অথচ এই দুটি পণ্যের বিরুদ্ধে বিক্রয়, বিপণন, সরবরাহ ও উৎপাদন নিষিদ্ধ রয়েছে। এরপরও উৎপাদন, বিক্রয়, বিপণন, সরবরাহের অপরাধে গত রোববার বিশুদ্ধ খাদ্য আদালত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান এর আদালতে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ২৬ এর ৫৯ ধারা লংঘনের অভিযোগ এনে উৎপাদনকারী ও সরবরাহকারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।


বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দায়িত্ব প্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক সুশিলা কর্মকার মামলা বাদী হন। মামলায় বিবাধী করা হয়েছে রাঁধুনী ধনিয়া গুঁড়া উৎপাদনকারী স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেড এর চেয়ারম্যান স্যামোয়েল এস চৌধুরী ও জেলার পরিবেশক মেসার্স আবু তাহের এন্ড ব্রাদার্স এর স্বত্ত্বাধিকারী মো: আবু তাহের এবং মোল্লা সল্ট বিক্রয়ের জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মোল্লা সল্ট ইন্ডাষ্ট্রিজ (ইউনিট-২) চরসৈয়দপুর-নারায়নগঞ্জ এর মালিক আলহ্বাজ মো: মিজানুর রহমান মোল্লা ও জেলার পরিবেশক ডিলার অনুপম আইচকে। দায়েরকৃত মামলা আমলে নিয়ে বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান এর আদালতে বিবাদীদের আগামী মাসের ২৮ তারিখে হাজির হওয়ার সমন জারী করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ