• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

মাদকের বিরোদ্ধে জিরো টলারেন্স ঘোষনা
সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে কাপ্তাই থানার নবাগত ওসি নাসির

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Aug 2019   Wednesday

কাপ্তাই থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাছির উদ্দিনের সাথে কাপ্তাইয়ের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়।

 

থানা কার্যালয়ে মতবিনিময় সভায় কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেন, সহ সভাপতি নজরুল ইসলাম লাভলু, সাবেক সভাপতি কাজী মোশাররফ হোসেন, বর্তমান সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, ফটো সাংবাদিক রিপন মারমা এবং মাহফুজ আলম উপস্থিত ছিলেন।

 

বাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন বলেন, সর্বোচ্চ মেধা, মনন দিয়ে জনগনের সেবা করার মানসিকতা নিয়ে বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে। তিনি বলেন, কাপ্তাইয়ের সকল প্রকার আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে জনগনের পাশে আছি, থাকবো।

 

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকরা হচ্ছে সমাজের আয়না, তাই সকল প্রকার গঠনমূলক সমালোচনা করলে পুলিশ উপকৃত হবে। তিনি আরো বলেন, সম্প্রতি ছেলে ধরা গুজব নিয়ে সারাদেশে যে অস্থিতিশীল কান্ড ঘটানোর চেষ্টা করা হয়েছে, কাপ্তাইয়ে জনগনের সহায়তায় পুলিশ কঠোর ভাবে তা দমন করেছে।     এছাড়া, ডেঙ্গু জ্বর নিয়ে সচেতনতার লক্ষ্যে পুলিশ বিভিন্ন ভাবে প্রচারনামূলক কর্মকান্ড করেছে। ওসি নাছির উদ্দিন সাংবাদিকদের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। সাংবাদিক নেতৃবৃন্দ পুলিশের সব ধরনের কাজে সহায়তায় আশ্বাস দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ