• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

বরকলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Aug 2019   Thursday

রাঙামাটির বরকল উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার জাতির  পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

 

দিবসটি উপলক্ষে শোক র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। র‌্যালীটি বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা কনফারেন্স কক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।       

           

পরে উপজেলা কনফারেন্স কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া পারভীন। এসময়  উপস্থিত ছিলেন  বরকল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দিন, প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা পলি রানী ঘোষ নির্বাচন অফিসের কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম।অন্যান্যদের মধ্যে উপস্থিতছিলেন অাইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর কুমার চাকমা বড় হরিণা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিলাময় চাকমা খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা মন্টুমনি চাকমা মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খীসা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা প্রিয় রতন চাকমা বরকল শাখার সোনালী ব্যাংকের ম্যানেজার জসলিন চাকমা ও টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের ব্যবস্থাপক চিচিমুনি চাকমা সহ সকল দপ্তরের  কর্মকর্তা ও কর্মচারীরা।

 

আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ৬ জন যুবককে ৪ লক্ষ ২৫ হাজার টাকা যুব ঋণ প্রদান ও চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও  সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.                   

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ