• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও বিনম্র শ্রদ্ধাভরে স্বরণ করলো রাঙামাটিবাসী

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Aug 2019   Thursday

আজ বৃহস্পতিবার শোকাবহ ১৫ আগষ্ট। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস। রাঙামাটিতে বিন¤্র শ্রদ্ধাভরে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে গভীর শ্রদ্ধার সাথে পালন করছে দিনটি।

 

জাতীয় শোক দিবস উপলক্ষে সকালে রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে ভেদভেদীতে বঙ্গবন্ধুর মুরালে পুস্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিবসের সূচনা করা হয়। রাঙামাটি জেলা প্রশাসক একে এম মামুনুর রশীদ, পুলিশ সুপার আলমগীর কবীরসহ সর্বস্তরের মানুষ জাতির পিতাকে স্মরণ করে বঙ্গবন্ধুর মুরালে পুস্পস্তবক অর্পন করেন।

 

পরে বের করা হয় শোক র‌্যালী। র‌্যালীটি রাঙামাটি বঙ্গবন্ধু মুরাল থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমী মিলনায়তনে গিয়ে শেষ হয়।

 

পরে শিল্পকলা একাডেমীতে শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^ বিদ্যালয়ের ভাইস চেন্সেলর ড. প্রদানেন্দু চাকমা, রাঙামাটি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. টিপু সুলতান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মোঃ কামাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রুহুল আমিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এছাড়া রাঙামাটির বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাঙামাটি জেনারেল হাসপাতালে সকালে অনুষ্ঠিত হয় সেচ্ছায় রক্তদান কর্মসূচী। এছাড়া বিভিন্ন মসজিদ ও উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ