• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

বিলাইছড়িতে চারদিন ব্যাপী গাভী পালন প্রশিক্ষণ শুরু

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Aug 2019   Monday

বিলাইছড়ি উপজেলায় আধুনিক পদ্ধতিতে গাভী পালন বিষয়ক চারদিন ব্যাপী প্রশিক্ষণ সোমবার থেকে  শুরু হয়েছে। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর আওতায় এবং স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী (জাইকা) সহায়তায় সোমবার (১৯ জুলাই)  প্রশিক্ষণটি আয়োজন করেছে বিলাইছড়ি উপজেলা পরিষদ। ১ নং বিলাইছড়ি ইউপি কমপ্লেক্স এ আয়োজিত প্রশিক্ষণটি বাস্তবায়ন করছে বিলাইছড়ি উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। ১নং বিলাইছড়ি ইউপি চেয়াম্যান এর প্রতিনিধি হিসেবে সভায় সভাপতিত্ব করেন ৪নং ওয়ার্ড সদস্য ভদ্রসেন চাকমা। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারঃ) সুনীল বরণ চাকমার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন জাইকার উপজেলা ডেভেল্পমেন্ট ফ্যাসিলিটেটর খোকন বিকাশ ত্রিপুরা, এবং আরও বক্তব্য রাখেন দৈনিক চট্টগ্রাম প্রতিদিন পত্রিকা ও ৭১ টিভি বিলাইছড়ি প্রতিনিধি অসীম চাকমা। প্রশিক্ষণটি পরিচালনা করবেন সুনীল বরণ চাকমা ও উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা বিশ্বমিত্র চাকমা। চারদিন ব্যাপী প্রশিক্ষণে উপজেলার মোট ২৫ জন গরু পালনকারী অংশগ্রহণ করেন।

 

বক্তারা বলেন, আজকের প্রশিক্ষণটি সারা জীবনের অর্জন মনে করে মনোযোগ সহকারে গ্রহণ করতে হবে। এবং প্রশিক্ষণ থেকে প্রাপ্ত অভিজ্ঞতার  মাধ্যমে নিজের স্বাবলম্বীতা অর্জনের পাশাপাশি দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।

 

খোকন বিকাশ ত্রিপুরা জানান, এই প্রকল্পটির কার্যক্রম সারা বাংলাদেশের বাছাইকৃত মোট ৩০০টি উপজেলায় চলছে। এবং সরকার প্রতিবছর প্রকল্প চলমান প্রত্যেক উপজেলায় ৫০ লক্ষ টাকা করে বরাদ্ধ দেয়। যা ১০ লক্ষ টাকা সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণে এবং ৪০ লক্ষ টাকা অবকাঠামোগত উন্নয়নে খরচ করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ