• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

বিলাইছড়িতে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Aug 2019   Friday

বিলাইছড়ি থানার কমিউনিটি পুলিশিং ফোরাম এর আয়োজনে  ওপেন হাউস ডে অনুষ্টিত হয়েছে।

 

বৃহস্পতিবার বিলাইছড়ি  থানা প্র্াঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই ও বিলাইছড়ি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জোনায়েত কাউসার।  বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ পারভেজ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, ভাইস চেয়াম্যানদ্বয় রবিন তঞ্চগ্যা ও উৎপলা চাকমা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এসএম  শহিদুল ইসলাম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চাকমা। এবং অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ধর্মীয় গুরু, সাধারন জনগন, শিক্ষক, ব্যবসায়ী, জন প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা। শিক্ষিকা সুমী চক্রবর্তীর সঞ্চালনায়  আরও বক্তব্য রাখেন বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, ২নং কেংড়াছড়ি ইউপি চেয়ারম্যান  অমরজীব চাকমা, বৌদ্বভিক্ষু আর্য্যলঙ্কার মহাথের ও  দেবতিষ্য ভিক্ষু, আ’লীগ নেতা সাথোয়াই মার্মা, প্রহর কান্তি চাকমা, শুভাশীষ কর, অমর কুমার তঞ্চঙ্গ্যা, বাজার পরিচালনা কমিটির সেক্রেটারী প্রদীপ দাশ ও সাংবাদিক পুষ্প মোহন চাকমা প্রমূখ।

 

সভায় বক্তারা বর্তমান বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ এর প্রশংসার করে বলেন, সম্প্রতি তার নেতৃত্বে টানা বৃষ্টিতে পাহাড় ধসের আশংকার সময় ভুক্তভোগীদের আশ্রয়স্থলে নেয়া ও সচেতন করা, ছেলে ধরা ও ডেঙ্গু  নিয়ন্ত্রণে সচেতনতা সভা করাসহ  বাজার এলাকায় পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম পরিচালিত হয়েছে। এবং তিনি যেকোন সময়ে জণগণের পাশে থাকেন । বিলাইছড়ি উপজেলা একটি শান্তিপূর্ণ উপজেলা । তাই এখানে সবাই শান্তি চাই। এছাড়া বক্তারা অতীতের পুলিশের কিছু সমস্যার কথাও তুলে ধরেন।

 

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার জোনায়েত কাউসার বলেন, উন্নয়নের সুফল তৃণমূল পর্যায়ে পৌছে দিতে নিরাপত্তার প্রয়োজন। আমাদের এ বিষয়ে ঐক্যমত হওয়া দরকার । এবং দলমত নির্বিশেষে একযোগে কাজ করলে দেশের উন্নয়ন সম্ভব।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ