• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটি পৌরসভার ১১৫ কোটি টাকার বাজেট ঘোষনা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Aug 2019   Sunday

রাঙামাটি পৌরসভার ২০১৯-২০ অর্থবছরের জন্য ১১৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়েছে।


জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে এ বাজেট ঘোষনা করেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ( টিআইবি )র সহায়তায় রাঙামাটি সচেতন নাগরিক কমিটি ( সনাক ) পৌরসভার এ উন্মুক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পৌরসভার মাননীয় মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী। স্বাগত বক্তব্য প্রদান করেন সচেতন নাগরিক কমিটি (সনাক) সদস্য সুস্মিতা চাকমা। পৌরসভার কাউন্সিলদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন প্যানেল মেয়র ও ০৮ নং ওয়ার্ড এর কাউন্সিলর কালায়ন চাকমা। সঞ্চালনা করেন সনাক সদস্য মুজিবুল হক বুলবুল। অনুষ্ঠানে বাজেট ঘোষণা করেন পৌরসভার একাউন্টস কর্মকর্তা জনাব ফারুক আহম্মেদ। উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে ২০১৯-২০২০ অর্থবছরের একশত পনের কোটি সাতচল্লিশ পচাঁনব্বই হাজার টাকা প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়। বাজেটে মোট রাজস্ব আয় নয় কোটি বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা, মোট উন্নয়ন আয় উনপঞ্চাশ কোটি ষাট লক্ষ টাকা এবং রাজস্ব উদ্ধৃত খাতে আয় ধরা হয়েছে সাতাশ লক্ষ টাকা বিশেষ প্রকল্প খাতে অনুদান ছাপ্পান্ন কোটি চল্লিশ লক্ষ টাকা।


উক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে বাজেট ঘোষণার পর উপস্থিত জনগণের বাজেট ও উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন পৌর মেয়র জনাব মোঃ আকবর হোসেন চৌধুরী।বাজেট ঘোষণা অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবেলা, রাস্তা ও ড্রেন নির্মাণ ও সংস্কার, পরিস্কার পরিচ্ছন্নতা, শিক্ষা খাত, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ড, নারীদের জন্য উন্নয়ন মূলক কর্মসূচী এবং রাঙামাটি লেকের দূষণ প্রতিরোধ সংক্রান্ত বাজেটে বরাদ্দ বিষয়ক প্রশ্ন অংশগ্রহণকারীবৃন্দ উত্থাপন করেন।


সনাক কর্তৃক পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানের মাধ্যমে জনগণের মতামত প্রকাশ করার সুযোগ সৃষ্ঠি হয়েছে এবং জবাবদিহিতা প্রতিষ্ঠা হয়েছে বলে উপস্থিত অনেকেই মত প্রকাশ করেন। সনাক সভাপতি জনাব অমলেন্দু হাওলাদার বলেন টিআইবি’র কাজ হচ্ছে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সেবা সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সেবাদানকারী প্রতিষ্ঠানে জবাবদিহিতা প্রতিষ্ঠা করা। বাজেট ঘোষণা অনুষ্ঠানে যে সমস্ত মূল্যবান মতামত অংশগ্রহণকারীবৃন্দ করেছেন তা বাজেটে প্রতিফলিত হবে এবং পৌরসভার কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে তা অনুপ্রেরণা সৃষ্ঠি করবে।


পৌর মেয়র উক্ত বাজেট সম্পর্কে প্রশ্ন, মতামত ও পরামর্শের জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় জবাবদিহিমূলক রাঙ্গামাটি পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ