• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

দীঘিনালায় ইউপিডিএফ কর্মী নিহতের ঘটনায় ঢাকায় পিসিপির বিক্ষোভ-সমাবেশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Aug 2019   Tuesday

দীঘিনালায় তিন ইউপিডিএফ কর্মী হত্যার ঘটনায় মঙ্গলবার  ঢাকায় পিসিপির বিক্ষোভ-সমাবেশ করেছে।

 

গণমাধ্যমে পাঠানো বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) ঢাকা শাখার দপ্তর সম্পাদক রনেল চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, পিসিপি ঢাকা শাখার সভাপতি শুভাশীষ চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিপন জ্যোতি চাকমার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন যুব ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক বরুণ চাকমা,পিসিপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুনয়ন চাকমা ও হিল উইমেন্স ফেডোরেশনের কেন্দ্রীয় সভাপতি নিরুপা চাকমা।

 

সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে। পাহাড়ি জনগনের মতপ্রকাশের স্বাধীনতাকে ভূলন্ঠিত করা হচ্ছে দিনের পর দিন।যারা সরকারের অন্যায়-অবিচার,বৈষম্যর বিরুদ্ধে কথা বলছে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা,হত্যা-গুম করা হচ্ছে। পার্বত্য চট্টগ্রামের সমস্যা সম্পূর্ণ রাজনৈতিক সমস্যা। একে রাজনৈতিকভাবেই  সমাধান করতে হবে। অস্ত্রের ভাষায় এ সমস্যার সমাধান হবে না। বরং তা রক্তপাতের দিকে ধাবিত করবে।পাহাড়ি জাতিসত্তাসমূহের সাংবিধানিক স্বীকৃতি ও তাদের স্ব-শাসিত হবার অধিকার প্রদান করতে হবে। বক্তারা তিন ইউপিডিএফ কর্মীর হত্যার বিচারের দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ