• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Aug 2019   Friday

শুক্রবার রাঙামাটিতে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

 

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাস্কৃতিক ইনিস্টিউট হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  বাঙালী ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সেক্রেটারী ও কেন্দ্রীয় উপদেষ্টা, পার্বত্য নাগরিক পরিষদ মহাসচিব অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী। প্রধান আলোচক শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক মাহফুজুর রহমান।  রাঙামাটি পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে  বক্তব্যে রাখেন বাঙালী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির আহবায়ক ও উপদেষ্টা সদস্য অধ্যক্ষ আবু তাহের, বাঘাইছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাউয়ুম, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও উপদেষ্টা সদস্য পিবিসিপি ইসমাইল নবী শাওন, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও উপদেষ্টা সদস্য পিবিসিপি অ্যাডভোকেট ইব্রাহিম মনির, রাঙামাটি সাবেক সভাপতি পিবিসিপি আলমগীর হোসেন প্রমুখ।

 

কাউন্সিলে আলোচনা সভা শেষে, সকলের সম্মতিক্রমে মোঃ জাহাঙ্গীর আলম কে সভাপতি ও মোঃ মান্নান কে সাধারণ সম্পাদক করে ১৭ বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।

 

আলোচনা সভায় বক্তারা শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে পড়া পার্বত্য বাঙালী জনগোষ্ঠীর জন্য, পাহাড়ের উপজাতীদের মত কোটা প্রথার সমঅধিকার চেয়ে, তিন পার্বত্য জেলার সকল বাঙালী ছাত্র-ছাত্রীদের অগ্রসরের লক্ষে বাংলাদেশের সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কোটা প্রথা চালু করা জোর দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ