• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

খাগড়াছড়িতে পার্বত্য ত্রাণ ফাউন্ডেশনর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীতে গুণীজন সংবর্ধনা

ষ্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Sep 2019   Sunday

“আর্দশ মানবসেবা সবসময়, সবখানে” স্লোগানে খাগড়াছড়িতে র‌্যালী,আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনাসহ নানা আয়োজনে ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে পার্বত্য ত্রাণ ফাউন্ডেশন।

 

রোববার সংগঠনটির উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইনস্টিটিউট হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।

 

পার্বত্য ত্রাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কালায়ন তালুকদার এর সভাপতিত্বে অনষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।

 

এতে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ির বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও পাজেপ সদস্য জুয়েল চাকমা. সদর উপজেলা চেয়ারম্যান মো: শানে আলম, পার্বত্য ভিক্ষু সংঘের কেন্দ্রীয় অর্থ সম্পাদক ভদন্ত জ্ঞান রত্ম থেরো, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মধুমঙ্গল চাকমা, বিশিষ্ট সমাজকর্মী ধীমান খীসা এবং প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক ভদন্ত প্রজ্ঞালোক থেরো প্রমূখ।

 

প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, সম্প্রীতির বন্ধন অটুট রাখতে জনকল্যাণে আত্মমানবতার সেবার বিকল্প নেই। পার্বত্য চট্টগ্রামে পার্বত্য ত্রাণ ফাউন্ডেশনের তাদের প্রশংসনিয় কার্যক্রমের মাধ্যমে জনকল্যাণে কাজ করে যাচ্ছে। এভাবেই সকলকে আত্মমানবতার সেবায় এগিয়ে আসতে হবে সকলকে।

 

পাহাড়ের সকল জনগোষ্ঠির মধ্যে সম্প্রীতির বন্ধনকে আরো পার্বত্য ত্রাণ ফাউন্ডেশন কাজ করে যাবে তিনি মন্তব্য করেন। এর আগে স্বেচ্ছাসেবী সামাজিক এ সংগঠনটির পক্ষ থেকে ছবি প্রদর্শনীসহ নানা কর্মসূচী হাতে নেওয়া হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ