• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

মহালছড়ির একুশে পদক প্রাপ্ত মংছেনচীং মংছিন আর নেই

মিল্টন চাকমা, মহালছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Sep 2019   Saturday

একুশে পদক পুরস্কার প্রাপ্ত(গবেষণা) সাহিত্যিক,সাংবাদিক ও মানবাধিকার কর্মী মহালছড়ির কৃতি সন্তান মংছেনচীং মংছিন রাখাইন(৫৮) আর নেই। তিনি বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসার পর  শনিবার রাংগামাটির তবলছড়ির নিজ মেয়ের বাসায় সকাল ১১টায় তিনি শেষ নি:শ^াস ত্যাগ করেন। তিনি ফুসফুসের রোগসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন। রোববার  মহালছড়িতে সামাজিক রীতিনীতি অনুযায়ী দাহকার্য সম্পন্ন করার কথা রয়েছে।

 

তিনি কক্সবাজার জেলায় রাখাইন পাড়ায় ১৯৬১ সালে জন্মগ্রহন করেন। বর্তমানে খাগড়াছড়ি জেলার মহালছড়ি মানিক ডাক্তার পাড়ায় পরিবার নিয়ে বসবাস করছিলেন। 

 

তিনি ২০১৬ সালে সাহিত্যে নিয়ে গবেষণা ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য একুশে পদক পান। পার্বত্যাঞ্চলের একমাত্র একুশে পদক প্রাপ্ত ব্যক্তি ছিলেন তিনি। এছাড়া ও তিনি বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য অসংখ্য পুরষ্কার পান।

 

মৃত্যুর সময় তিনি স্ত্রী ও দুই কন্যা সহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন। তাঁর স্ত্রী শোভারাণী ত্রিপুরাও একাধারে শিক্ষিকা ও সাহিত্যে অবদানের জন্য ২০১৭ সালে বেগম রোকেয়া পুরষ্কার প্রাপ্ত হন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ