• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

বিলাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Sep 2019   Sunday

“বহু ভাষার সাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা” প্রতিপাদ্যকে সামনে রেখে বিলাইছড়িতে  রোববার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়েছে । 

 

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী  বের করা হয়। র‌্যালিটি উপজেলা নির্বাহী কার্যালয় থেকে শুরু হয়ে  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যথা¯্থানে গিয়ে শেষ করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরীর  সভাপতিতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন  উপজেলা শিক্ষা কর্মকর্তা নিখিলেশ চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নীতিশ চাকমা এবং ১ নং বিলাইছড়ি ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান  দীঘলছড়ি সরকারী আবাসিক প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা সুমী চক্রর্বতীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন,  বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম এবং আরও বক্তব্য রাখেন ইউআরসি এর ইনস্ট্রাক্টর মোঃ বখতেয়ার হোসেন।

 

বক্তারা বলেন, একটি দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার কোন বিকল্প নেই । তাই কোন দেশের সাক্ষরতা হারের সাথে সেদেশের উন্নয়ন সম্পর্কযুক্ত। বক্তারা শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, একজন সুনাগরিকের দায়িত্ব কর্তব্য কি তা শিক্ষার্থীদেরকে তাদের মত করে বুঝিয়ে দিতে হবে। আপনারা জাতি গঠনের যে শিক্ষাটা দিতে পারবেন তা অন্য কেউ দিতে পারবে। তারা আরও বলেন, এই বারের প্রতিপাদ্যতে বিভিন্ন ভাষায় সাক্ষরতা অর্জনের প্রতি গুরুত্ব দেয়া হয়েছে। কারণ ভাষা যত জানা যাবে, তত বেশী মানুষের সাথে মেশা যাবে। তারা আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের সফলতা কামনা করে এবং নিরক্ষর মুক্ত করণের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ