• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটি কাউখালী উপজেলায় দুদকের সচিবের উপস্থিতিতে গণশুনানির আয়োজন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Sep 2019   Tuesday

বুধবার সকালে রাঙামাটির কাউখালী উপজেলায় নাগরিক সেবা ও সুবিধাদি প্রাপ্তির ক্ষেতে উম্মুক্ত সমস্যাদি প্রবণ ও নিষ্পত্তি ও জবাবদিহিতা মুলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

দুদক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে কাউখালী উপজেলা প্রশাসনের সহযোগীতায় উপজেলা হলরুমে অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন  দুদকের সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত।

 

অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন দুদকের রাঙামাটি এডি নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আলক, অতিরিক্ত পুলিশ সুপার জোনায়েদ কাউসার, উপজেলা পরিষদের চেয়ারম্যান শামশুদৌহা চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শতরুপা তালুকদার।

 

আয়োজিত গণশুনানিতে উপজেলা প্রায় ১৫জন সেবা গ্রহীতা তাদের সমস্যা তুলে ধরলে তাৎক্ষণিকভাবে দুদকের সচিব সব কটি অভিযোগ সকল দপ্তরের কর্মকর্তাকে সমাধানের নির্দেশ দেন।

 

প্রধান অতিথির বক্তব্যে দুদকের সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত বলেন, আমরা প্রত্যেকে যদি নিজ নিজ অবস্থান থেকে সততার সাথে আমাদের দায়িত্ব পালন করতে পারি তবে দুর্নীতি অনেক আংশে কমানো সম্ভব।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ