• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে অ্যাকটিভ মাদার্স ফোরাম এর ভূমিকা ও করণীয় শীর্ষক কর্মশালা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Sep 2019   Monday

রাঙামাটিতে অ্যাকটিভ মাদার্স ফোরাম এর ভূমিকা ও করণীয় শীর্ষক কর্মশালা সোমবার অনুষ্ঠিত হয়েছে। 

 

সচেতন নাগরিক কমিটি (সনাক) , টিআইবি’র আয়োজিত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহরের আশিকা কনভেনশন পার্কে উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: খোরশেদ আলম। সনাক সভাপতি অমলেন্দু হাওলাদার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) তাপসী চাকমা। স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক সদস্য চাঁদ রায়। এরিয়া ম্যানেজার বেনজিন চাকমা এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন স্বজন সদস্য কনিকা বড়–য়া ও ডা: রনজিৎ নাথ প্রমুখ উপস্থিত ছিলেন। উক্ত প্রশিক্ষণে মায়েদের সাথে সেশন পরিচালনা করেন চট্টগ্রাম অঞ্চল এর প্রোগ্রাম ম্যানেজার মো: জসিম উদ্দিন এবং প্রধান শিক্ষকদের জন্য আলাদা সেশন পরিচালনা করেন কুমিল্লা অঞ্চলের প্রোগাম ম্যানেজার হুমায়ুন কবির। উক্ত কর্মশালায় রাঙামাটি পৌরসভা অন্তর্গত ২৬ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উক্ত বিদ্যালয়ের অ্যাকটিভ মাদার্স ফোরাম ফোরাম এর সমন্বয়কারীবৃন্দ অংশগ্রহণ করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মো: খোরশেদ আলম বলেন স্বচ্ছতা, জবাবদিহিতা ও শিক্ষার মান উন্নয়নের জন্য জেলায় সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অ্যাকটিভ মাদার্স ফোরাম গঠন করা হবে। তিনি বলেন একটি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নত করার জন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের সচেতনতা তথা মাদেরকেও গুরুত্বপূর্ন ভূমিকা পালন করতে

 
তিনি আরো বলেন, অ্যাকটিভ মাদার্স ফোরাম সদস্যরা বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি বলেন, একটি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন তখনই সম্ভব হবে যখন শিক্ষক, এসএমসি ও অভিভাবকবৃন্দ সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয় উন্নয়নে ভূমিকা রাখবেন।


সভাপতির বক্তব্যে সনাক সভাপতি অমলেন্দু হাওলাদার বলেন, শিক্ষার মান উন্নয়নে সনাক কর্তৃক গৃহীত পদক্ষেপ জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে ছড়িয়ে দিতে হবে। তিনি আরো জানান, প্রাথমিক শিক্ষা সেবার মান উন্নয়নের জন্য সনাকের এই ধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যহত থাকবে এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তার সহযোগিতা অব্যহত রাখবেন এই প্রত্যাশা ব্যক্ত করে সভা সমাপ্ত ঘোষণা করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ