• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে ৫৮ শতক জমির মালিকানা নিয়ে দুই দেওয়ানের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Sep 2019   Monday

রাঙামাটি শহরের কলেজ গেইট এলাকায় ৫৮শতক পৈত্রিক জমি নিজেদের দাবী করে সোমবার আওয়ামীলীগের সাবেক এমপি প্রয়াত আওয়ামীলীগের নেত্রী সুদিপ্তা দেওয়ান ও ডা. একে দেওয়ানের পরিবার।

 

সংবাদ সন্মেলনে অভিযোগ করা হয়, বিএনপি নেতা দীপেন  দেওয়ান ও তার গংরা তাদের জমিতে অবস্থিত কয়েকটি দোকান ভাংচুর ও  কোটি টাকার চাঁদা দাবী করেন, টাকা না দিলে প্রাণনাশের হুমকি দিয়েছেন।

 

শহরের একটি রেস্টুরেন্টে  সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে পাঠ করেন ডা. একে দেওয়ানের ছোট ছেলে অদ্বিত দেওয়ান। এসময় ডা.একে দেওয়ানের মেয়ে অপরাজিতা দেওয়ান, জামাই অনিমেষ চাকমা, সুমিত দেওয়ান, উত্তম চাকমা,প্রীতম রায় উপস্থিত ছিলেন।

 

সংবাদ সম্মেলনে ডা.একে দেওয়ানের জামাতা অনিমেষ চাকমা বলেন, সুবিমল দেওয়ান তৎকালীন আমিন ও কানুনগোর যোগসাজশে ২ দশমিক ২২ একর জমির স্থায়ী বন্দোবস্তির রেকর্ডভূক্ত করিয়েছিলেন। কিন্তু পরে আবেদন করা হলে তদন্তে সত্যতা পাওয়ায় তৎকালীন জেলা প্রশাসকের আদেশে পুনরায় আমাদের বাবা একে দেওয়ানের নামে তর্কিত ৫৮ শতক জায়গা রেকর্ডভূক্ত করা হয় এবং অসাধুমূলক কার্যকলাপে জড়িত আমিন ও কানুনগোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার আদেশ দেন জেলা প্রশাসক।

 

সংবাদ সন্মেলনে ডা. একে দেওয়ানের ছোট ছেলে অদ্বিত দেওয়ান বলেন, সুবিমল দেওয়ানের পক্ষে করা আপিলে কোনো রকম যুক্তি ও ভিত্তি না থাকায় আদালত সব সময় আমাদের পক্ষে রায় দেন। সর্বশেষ বিচারাধীন মামলাতেও আমাদের পক্ষে চূড়ান্ত রায় দিয়েছেন আদালত। আদালতের রায়ে আমরা আমাদের জায়গাটি দখলে নিতে চাইছি। কিন্তু শুধু চাঁদাবাজির উদ্দেশে কাজ করতে গেলে দলবল নিয়ে আমাদেরকে বাধা দিতে যান দীপেন দেওয়ান। তিনি আমাদের কাছে দেড় কোটি টাকা চাঁদা দাবি করছেন। দাবি করা টাকা দিলে জায়গাটি ছেড়ে দেবেন বলছেন দীপেন দেওয়ান।     

 

তিনি আরো বলেন, ১৯৬৯ সালের দিকে ওই এলাকায় ১৭১ নম্বর ডাগে ১২ নম্বর হোল্ডিংয়ে তৎকালীন জেলা প্রশাসক থেকে ৫৮ শতক জমি বন্দোবস্তি পান রাঙ্গামাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ডা. একে দেওয়ান। পরে জেলা প্রশাসক বরাবরে একে দেওয়ানের জমির পাশে ১ দশমিক ৬৪ একর জমির বেন্দাবস্তির আবেদন করেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপজাতীয় বিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রী) সুবিমল দেওয়ান। আবেদন করা জমির মধ্যে একে দেওয়ানের ৫৮ শতক জমি ছিল না। কিন্তু পরবর্তীতে একে দেওয়ানের ৫৮ শতক জমিসহ দুই দশমিক ২২ একর জমির বন্দোবস্তি পেয়েছিলেন সুবিমল দেওয়ান। এরপর সংশোধনের জন্য আবেদন করা হলে তদন্তসাপেক্ষে সত্যতা পাওয়ায় তর্কিত ৫৮ শতক জায়গা পুনরায় একে দেওয়ানের নামে রেকর্ডভূক্ত করে অসাধুমূলক কার্যকলাপের দায়ে জড়িত আমিন ও কানুনগোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার আদেশ দেন তৎকালীন জেলা প্রশাসক। এরপর উচ্চ আদালতে আপিল করেছিলেন সুবিমল দেওয়ান। সেই থেকে শুরু ওই দুই প্রভাবশালী পরিবারের মধ্যকার ভূমিবিরোধ আজও মিটছে না। এরই মধ্যে পরলোকগমণ করেছেন, সুবিমল দেওয়ান ও ডা. একে দেওয়ান উভয়ে। বর্তমানে বিরোধ নিয়ে মুখোমুখি অবস্থানে উভয় পরিবারের সদস্যরা।

 

তবে এর আগে গেল ১৪ সেপ্টেম্বর দীপেন দেওয়ান নিজ বাস ভবনের এক সংবাদ সন্মেলনে দাবী করেছেন আদালতে বিচারাধীন থাকার সত্বেও ডা. একে দেওয়ানের পরিবারের লোকজন  দুস্কৃতিকারীদের দিয়ে ভূমি দখল করে ঘরবাড়ি নির্মাণ ও প্রাণনাশের হুমকি দিয়েছে। দুস্কৃতিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা  নেয়া না হলে কলেজ গেইট এলাকাবাসী আজ মঙ্গলবার  রাঙামাটি-চট্টগ্রাম সড়ক অবরোধ পালন করা হবে বলে তিনি সংবাদ সন্মেলনে জানান।

 

তিনি আরো জানান, তর্কিত জায়গাটি নিয়ে উচ্চ আদালতে একটি মামলা বিচারাধীন আছে। আমরা আদালতের রায় মেনে নেব। কিন্তু একে দেওয়ানের ছেলে, মেয়ে ও জামাই আইন অমান্য করে লোক লাগিয়ে দিয়ে জায়গাটি জোরপূর্বক বেদখল করতে চেষ্টা চালাচ্ছে। বিষয়টি আমরা পুলিশকে জানিয়েছি এবং আমাদের আবেদনে জায়গাটিতে ১৪৪ ধারা জারি করেছেন আদালত।

 

চাদাঁবাজির অভিযোগের ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় সহ ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট দীপেন দেওয়ানের কাছে জানতে চাইলে  তিনি অস্বীকার করে বলেন, চাঁদাবাজি কি মোবাইলে মাধ্যমে, নাকি মৌখিক  ও  কাগজেপত্রে দাবী করা হয়েছে সুনিদিষ্ট উত্তর তার কাছে জানা নেই এবং প্রানণাশের হুমকি দেওয়ার  বিষয়টি প্রশ্নই আসে না।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ